প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Mar 2026, 12:08 AM
হোমনায় জনতার হাতে ডাকাত আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে এক ডাকাত। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। জানা যায়, উপজেলার দুলালপুর ইউনিয়নের উত্তর বৈদ্যরকান্দি গ্রামে গভীর রাতে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করলে গ্রামবাসী জড়ো হয়ে ধাওয়া দিলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। তবে আমান উল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় গ্রামবাসি। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
হোমনা থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানায়, আটক ব্যক্তি বাগমারা গ্রামের খুরশিদ মিয়া ওরফে খোসাইল্লার ছেলে। এ ঘটনায় বৈদ্যারকান্দি গ্রামের আহত কামাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস
আজকের সকালটি কি অন্যরকম? আজকের দিনটি কি আলাদা! ভাদ্র মাসের প্রথম দিন, তবে সেটা তো বছর ঘুরে আসেই। কিন...
অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্...
লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার চর...
উদ্বোধন হলো ‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি
জাহিদ পাটোয়ারীযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের একান্ত সচিব মো. কবির খান বলেছেন, বিগত সময়ে ন...
শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যা...
সুজন মজুমদার কুমিল্লার বরুড়া উপজেলার ৮নং শাকপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বাস্তবায়ন এবং ইউনিয়ন...
গ্রিন-স্টার্কের ব্যাটে লিড নিল অস্ট্রেলিয়া
৮০ ওভার শেষ হওয়া মাত্রই দ্বিতীয় নতুন বল নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়েও পরিবর্...