প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Mar 2026, 12:12 AM
চৌদ্দগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম মো. আবুল খায়ের। তিনি উপজেলার পৌরসভাধিন সোনাকাটিয়া গ্রামের মৃত জন্তর আলীর ছেলে। রবিবার (২৯ মার্চ) দুপুরে ঘটনাটি ঘটে সোনাকাটিয়া গ্রামে। বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল।
তিনি জানান, রবিবার দুপুরে বজ্রপাতে আহত সোনাকাটিয়া গ্রামের আবুল খায়ের নামের এক কৃষককে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। পরে আইনী প্রক্রিয়া মেনে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
¯’ানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে ক...ষক আবুল খায়ের তার ক...ষি জমি দেখতে যান। এ সময় আকষ্মিক ভারি বৃৃষ্টি সহ ব্রজপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতের ফলে আবুল খায়ের ফসলি জমিতে লুটিয়ে পড়েন। পরে ¯’ানীয়রা তাকে উদ্বার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আবুল খায়েরের মৃত্যুকে পরিবারে বইছে শোকের মাতম। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে চিকিৎসাসেবায় নানা অনিয়ম-অব্যবস্থাপনা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা...
দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্র...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ থেকে মিয়ানমারের তিনরোহি...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জ...
মো. আনোয়ারুল ইসলাম।।নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে একদিনে পৃথক অভিযান চালিয়ে...
ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযা...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার...
কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তার...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা মহানগরীর রাজগঞ্জে জাল-জালিয়াতি ও অবৈধ প্রভাব খাটিয়ে ৩১ শতাংশ পৈত্রিক...