প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Apr 2026, 12:03 AM
জাঙ্গালিয়া বাস টার্মিনালে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান
আয়েশা আক্তার
কুমিল্লা নগরীকে আরও বাসযোগ্য ও দৃষ্টিনন্দন করে তুলতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)| এর অংশ হিসেবে নগরীর ২১ ন¤^র ওয়ার্ডের জাঙ্গালিয়া বাস টার্মিনালে শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়|
অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু| তিনি নগরীর পরিবেশ উন্নয়নে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই| নগরবাসীর ¯^াস্থ্য সুরক্ষা ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি|
অভিযানে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা টার্মিনাল এলাকা থেকে ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন করেন| একই সঙ্গে এলাকাবাসী ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়, যাতে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ রোধে সক্রিয় ভূমিকা রাখা যায়| এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, ¯ে^চ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দারা অভিযানে অংশ নেন|
অভিযান চলাকালে টার্মিনালের আশপাশে অবৈধভাবে পার্কিং করা বাসগুলো আগামীকালের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন প্রশাসক| পাশাপাশি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন|
প্রশাসক জানান, নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যায়ক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে| বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে|
উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন ইতোমধ্যে নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে এবং একটি টেকসই, পরিবেশবান্ধব নগরী গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...
এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...
রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌ...
আয়েশা আক্তারবাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ক...