প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Apr 2026, 12:04 AM
কুমিল্লা আইডিয়াল কলেজে কৃষিশিক্ষার ব্যবহারিক ক্লাস কৃষি উদ্যানে
নিজস্ব প্রতিবেদক
শিক্ষা মন্ত্রণালয় ও কুমিল্লা শিক্ষাবোর্ড অনুমোদিত কুমিল্লা সিটি কর্পোরেশনের বাগিচাগাঁও অবস্থিত কুমিল্লা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির কৃষিশিক্ষা বিষয়ে ছাত্র-ছাত্রীদের ব্যবহারি ক্লাসের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির বৃক্ষের সাথে পরিচয় ও হাতে কলমে গাছের সাথে গাছের কলম শেখানোর পদ্ধতি জানার জন্য ˆসয়দপুর উদ্যান উন্নয়ন কেন্দ্র (বিএডিসি) পরিদর্শন করেন|
যাত্রার প্রারম্ভে কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন তাঁর বক্তবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ, এই দেশের অধিকাংশ মানুষ এখনো কৃষিজীবি, বাংলাদেশের মোট জাতীয় আয়ের শত করা ৩৮ ভাগ আসে কৃষি থেকে এবং রপ্তানি বাণিজ্যের প্রায় ১৪ ভাগ আসে কৃষিজাত দ্রব্য রপ্তানি থেকে| এছাড়া শিল্প কারখানার কাঁচামাল সরবরাহে উৎস হিসেবেও বাংলাদেশে কৃষি খুব গুরুত্বপূর্ণ|
ˆসয়দপুর উদ্যান উন্নয়ন কেন্দ্র (বিএডিসি) পরিদর্শন শেষে বাংলাদেশের কৃষির উন্নয়ন সম্ভাবনা ও ছাদ বাগান সম্পর্কে বক্তব্য রাখে বিএডিসি ˆসয়দপুর কুমিল্লার উপসহকারী পরিচালক নিতু আক্তার| কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক অনন্যা ব্যানার্জী ও জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক নিশাত মাহমুদ এর যৌথ পরিচালনায় কুমিল্লা ˆসয়দপুর উদ্যান উন্নায়ন কেন্দ্রের (বিএডিসি) ছায়া ও মায়া ঘেরা পরিবেশে বিভিন্ন প্রজারিত গাছ-গাছালির সাথে শিক্ষার্থীদের পরিচয় করে দেন|
এসময় উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন ও প্রভাষক মিঠুন মজুমদার, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিভাগের প্রভাষক মো: হাসান ভূইয়া, বাংলা বিভাগের প্রভাষক শারমিন আক্তার মো. সোহরাব হোসেন, সমাজকর্ম বিভাগের প্রভাষক নাইমা আক্তার, তথ্য ও যোগাযোগ বিষয়ের প্রভাষক নাহিন আক্তার, পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক তাহমিনা আক্তার, উচ্চতর গণিত বিষয়ের প্রভাষক মোহাম্মদ আবদুল্লা আল মামুন, একাদশ শ্রেণির কৃষিশিক্ষা ও জীববিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীরা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি
আবুল কালাম আজাদট্রেনের সংখ্যা কমে যাওয়া এবং একাধিক স্টেশন বন্ধ হয়ে পড়ায় অনেকটা মৃতপ্রায়...
তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটলে ৭৪ এর মতো দুর্ভিক্ষ আর হবে...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটাতে পারলে এদেশে আর ৭৪ এরমতো দুর্ভিক্ষ আর হবে...
দেবিদ্বারে কৃষি ব্যাংকে প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, বি...
মোঃ আক্তার হোসেনঊাংলাদেশ কৃষি ব্যাংক দেবিদ্বার শাখার ব্যবস্থাপক মোঃ মাহবুব আলম ব্যাংকেরঅফিস কক্ষে বস...
আকভানের টানা বৃষ্টিতে কুমিল্লায় ২ হাজার ৩৪১ হেক্টর জমি ক্ষতি...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে কুমিল্লায় শীতকালীন সবজি ও...
ব্রাহ্মণপাড়া জামায়াতের আমীরের শপথ গ্রহণ, দায়িত্ব পেলেন সাবেক...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর মাওলানা...
গরিবের চিকিৎসাসেবায় পরিচিত ডা. সফিকুর রহমান হলেন কুমিল্লা মে...
মাহফুজ নান্টু, কুমিল্লা।মানবিক চিকিৎসাসেবা, পেশাগত দক্ষতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরিচিতি প...