...
শিরোনাম
শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ⁜ চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ ⁜ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা ⁜ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন ⁜ গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ⁜ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন ⁜ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী ⁜ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব ⁜ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা ⁜ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার ⁜ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা ⁜ ব্রাহ্মণপাড়ায় পানি ঘেরা জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ⁜ আটায় পোকা, পোড়া তেলে শিশু খাদ্য কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা ⁜ নাঙ্গলকোটে ভিমরুল পোকার কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২ ⁜ হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সনদ স্থগিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন আজ, ১৬ পদে লড়ছেন ৩২ প্রার্থী ⁜ হোমনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী লুতু মিয়ার পাশে ইউএনও মো. শহিদুল ইসলাম। ⁜ নাঙ্গলকোটে ঋণের কিস্তি শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা ⁜ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে স্বেচ্ছাসেবক হতে ৮৮ পদে নিয়োগের লড়াইয়ে ৪৪২ জন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Apr 2026, 12:05 AM

...
ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হসপিটাল বন্ধ News Image

আরিফুর রহমান, লাকসাম

কুমিল্লার লাকসামে ভুল চিকিৎসার অভিযোগে শিশুমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গঠিত তদন্ত কমিটির নির্দেশনায় লাকসাম ইউনিটি ট্রমা এন্ড জেনারেল হসপিটাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে| এতে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসাধীন রোগী ও তাদের ¯^জনরা|

শিশুমৃত্যুর ঘটনায় শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদের ¯^াক্ষরিত এক আদেশে তিন সদস্েযর একটি তদন্ত কমিটি গঠন করা হয়| ওই তদন্ত কমিটির  বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম|

উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ এপ্রিল) লাকসাম ইউনিটি ট্রমা এন্ড জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহ আল হোসাইন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়| সে উপজেলার বাকই (দক্ষিণ) ইউনিয়নের কেমতলী গ্রামের মো. হারুনুর রশিদের একমাত্র সন্তান এবং স্থানীয় কেমতলী হাফেজিয়া নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল| পরিবারের অভিযোগ, চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে|

শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, হসপিটালটির ভেতরে চিকিৎসা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে| ভর্তি থাকা রোগীদের দ্রুত ছাড়পত্র দিয়ে হাসপাতাল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং হসপিটালের প্রধান ফটকে তালা ঝুলানো হয়েছে| অনেক স্টাফ হাসপাতাল ছেড়েছে, ভেতরে তেমন কোনো চিকিৎসক বা সেবাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি| হঠাৎ করে হসপিটাল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা রোগীরা| কেউ কেউ বাধ্য হয়ে লাকসাম উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে ছুটছেন|

লাকসাম উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম জানান, শিশুমৃত্যুর ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর| সঠিক তদন্ত নিশ্চিত করতে এবং প্রমাণ সংরক্ষণের ¯^ার্থে তদন্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইউনিটি ট্রমা এন্ড জেনারেল হসপিটালটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে| তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে|

জানা গেছে, তদন্ত কমিটি হসপিটালের চিকিৎসা নথিপত্র, অপারেশন সংক্রান্ত তথ্য, সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালন, এবং ঘটনার সময়কার চিকিৎসা প্রক্রিয়া খতিয়ে দেখবে| প্রয়োজনে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে|

এদিকে স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত চিকিৎসক ডা. মুহা. শাহেদ আনোয়ার ভূঁইয়া ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন| তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে, যা সন্দেহের তীর আরও জোরদার করেছে বলে মনে করছেন অনেকে|

ঘটনার পর থেকে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে| এর আগে ঘটনার দিন বিক্ষুব্ধ জনতা হসপিটালের সামনে বিক্ষোভ করে এবং কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়| পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওইদিন হসপিটালে পুলিশ মোতায়েন করা হয়েছে|

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা জানান, তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে| দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে|

তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে লাকসাম থানি পুলিশ| অভিযোগ দায়ের হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা| তবে দ্রুত সময়ের মধ্েয তদন্ত শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা|




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদকনগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ যথাযোগ্য মর্যা...

চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে  জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী  ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ
চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥...

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে দেশের প্রথম সিরিঞ্জ ফ্যাক্টরীর জেএমআই শ্রমিকরা সাত দফা দাবি...

পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরের জমির মালিকানা...

কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ‘এনথ্রোপলজ...

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন
কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্প...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ বর্ষের কার্যনিবার্হী কমিটির নির্বাচন অ...

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পাস হওয়ার তিন মাসের মাথায় আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন সংশোধনীতে ‘গুজব’, ‘অপতথ্য’...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
➤ চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ
➤ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা
➤ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
➤ কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন
➤ গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
➤ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন
➤ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী
➤ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব
➤ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা
➤ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার
➤ প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা
➤ ব্রাহ্মণপাড়ায় পানি ঘেরা জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
➤ আটায় পোকা, পোড়া তেলে শিশু খাদ্য কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা
➤ নাঙ্গলকোটে ভিমরুল পোকার কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২
➤ হোমনার সাব-রেজিস্ট্রারকে অফিস ছাড়তে বলায় ৬ দলিল লেখকের সনদ স্থগিত
➤ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন আজ, ১৬ পদে লড়ছেন ৩২ প্রার্থী
➤ হোমনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী লুতু মিয়ার পাশে ইউএনও মো. শহিদুল ইসলাম।
➤ নাঙ্গলকোটে ঋণের কিস্তি শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে স্বেচ্ছাসেবক হতে ৮৮ পদে নিয়োগের লড়াইয়ে ৪৪২ জন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir