প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Apr 2026, 12:07 AM
আদালতের আদেশ অনুযায়ী মর্ডান স্কুলে যোগদান করলেন আকতার হোসেন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা শিক্ষা বোর্ডের টপটেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আকতার হোসেন| কিন্তু কিছু কুচক্রী মহল কোন অভিযোগ ছাড়াই ২৪ এর জুলাই আগস্ট বিপ্লবের পর কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক এ কে এম আক্তার হোসেন কে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দিচ্ছে না| তিনি বেতন ভাতাও পাচ্ছেন না| এ অবস্থায় উচ্চ আদালতের আদেশে প্রধান শিক্ষক হিসেবে ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে তিনি হাজিরা খাতায় ¯^াক্ষর করে যোগদান করেন, তবে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব বুঝে পাননাই|হাইকোর্টের আদেশ এর ২৯৬৬/২০২৬ এর রিট পিটিশন এর আদেশ মোতাবেক গত বৃহস্পতিবার দুপুরে স্কুলে যোগদান করেন তিনি | এই সময়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কিছু সংখ্যক খন্ডকালীন শিক্ষক কতিপয় শিক্ষার্থীরা তাকে যোগদান করতে বাধা প্রদান করেন|
এ সময় শিক্ষার্থীদের স্কুলে বিক্ষোভ করতে দেখা যায় | খবর পেয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার একদল পুলিশ নিয়ে স্কুলে যান| তিনি আদালতের আদেশ মেনে নেওয়ার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষকদের অনুরোধ করেন| একই সঙ্গে স্কুলে কোন ধরণের অরাজকতা, হাঙ্গামা, বিক্ষোভ বরদাশত করবেন না বলে জানান|
জানা গেছে, জুলাই আগস্ট বিপ্লবের পর শিক্ষার্থীদের আন্দোলনের কারণে প্রধান শিক্ষক এ কে এম আক্তার হোসেন ২০২৪ সালের ১২ আগস্ট থেকে স্কুলে আসতে পারছেন না| পরে জেলা প্রশাসন বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ˆসয়দা রোকেয়া বেগমকে প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্ব দেন| এক পর্যায়ে তাঁকেও সরিয়ে দেওয়া হয়| গত বছরের ২২ ডিসে¤^র আরেক সহকারী শিক্ষক নুসরাত জাহান কে প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়|
জানতে চাইলে প্রধান শিক্ষক এ কে এম আক্তার হোসেন বলেন, আমি এই বিদ্যালয়ে ২০১৯ সালের ২০ মার্চ যোগদান করি| আমি কোন অন্যায় করিনি| কোন কারণ ছাড়াই আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়| আমি সুন্দরভাবে স্কুল চালাচ্ছিলাম| এ বিদ্যালয়ে ১৫২ জন শিক্ষক আছেন| শিক্ষার্থী সাত হাজারের মতো| তহবিলে টাকাও আছে ১৪ কোটি| এসএসসির ফলাফলে কুমিল্লা বোর্ডে জিপিএ৫ এ সবার শীর্ষে| পাসের হারও সন্তোষজনক| ২০২৪ সালের আগস্ট থেকে বেতন পাই না| পরিবার নিয়ে কষ্টে আছি| পরে আমি স্কুলের সভাপতির কাছে যাই| সেখানে সুরাহা না হওয়ায় আদালতে যাই| আদালত আমাকে যোগদান করতে বলেন| আদালতের আদেশে ও রায়ে আমি যোগদান করতে এসেছি| কিছু ব্যক্তি আমাকে যোগদানে বাধা দিচ্ছে| ছাত্রদের লেলিয়ে দিচ্ছে| আমার তো কোন অন্যায় নেই| আমি তো কোন দলবাজি করিনি| আমার বিরুদ্ধে কোন অভিযোগও নেই|
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুসরাত জাহান বলেন,যেহেতু একটা পরিস্থিতির কারনে আকতার স্যার দীর্ঘদিন ধরে আসতে পারেন নাই| আমাদের স্কুলের সভাপতি কুমিল্লার সুযোগ্য জেলা প্রশাসক মু রেজা হাসান স্যার যদি বলে দায়িত্ব হস্তান্তর করতে তাহলে আমার দায়িত্ব হস্তান্তরে কোন আপত্তি নেই|আমাকে যেভাবে জেলা প্রশাসক স্যারের উপস্থিতিতে দায়িত্ব দেওয়া হয়েছে আমি ও সেভাবেই দায়িত্ব দিতে চাই| এ বিষয়ে জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন,হাইকোর্টের আদেশ অনুযায়ী প্রধান শিক্ষক আক্তার হোসেন এর বেতন ভাতা ও যোগদানের বিষয়টি দ্রুতই সমাধান করা হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদকনগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ যথাযোগ্য মর্যা...
চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে দেশের প্রথম সিরিঞ্জ ফ্যাক্টরীর জেএমআই শ্রমিকরা সাত দফা দাবি...
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরের জমির মালিকানা...
কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ‘এনথ্রোপলজ...
কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্প...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ বর্ষের কার্যনিবার্হী কমিটির নির্বাচন অ...
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
পাস হওয়ার তিন মাসের মাথায় আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন সংশোধনীতে ‘গুজব’, ‘অপতথ্য’...