...
শিরোনাম
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি ⁜ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ ⁜ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন ⁜ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী ⁜ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ⁜ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত ⁜ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ⁜ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প ⁜ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা ⁜ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান ⁜ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৫০ পদের ৫৩টিই খালি, চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তি ⁜ দাউদকান্দিতে নয় আসামি গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৭ মাদকসেবিসহ গ্রেপ্তার ১০ ⁜ ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা ⁜ বস্তায় আদা চাষে বদলাচ্ছে ব্রাহ্মণপাড়ার কৃষির চিত্র, ৫০ গ্রাম বীজে মিলছে ৩ কেজি আদা ⁜ এক মাসের ব্যবধানে নাঙ্গলকোটের দুই অটো রিক্সা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার ⁜ কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত ⁜ চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহার দাবি আইনজীবী সমিতির ⁜ বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Apr 2026, 12:07 AM

...
সংরক্ষিত নারী আসন দখলে কুমিল্লায় বিএনপির ‘দৌড়ঝাঁপ’—মনোনয়ন লড়াইয়ে ৮ নেত্রী News Image

মাহফুজ নান্টু

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে কুমিল্লায় বিএনপির নেত্রীদের মধ্যে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা| তফসিল ঘোষণার পরদিনই নির্বাচন কমিশন থেকে উল্লেখযোগ্যসংখ্যক মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে| আগামী ১২ মে এসব আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে|

দলীয় সূত্রে জানা গেছে, সরকার গঠনের পর সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে কুমিল্লায় বিএনপির অন্তত আটজন নেত্রী সক্রিয় হয়ে উঠেছেন| আন্দোলন-সংগ্রামে ভূমিকা, দলীয় আনুগত্য, সাংগঠনিক দক্ষতা ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতা তুলে ধরে তারা জীবনবৃত্তান্ত প্রস্তুত করে দলের উচ্চপর্যায়ে জমা দিয়েছেন| পাশাপাশি কেন্দ্রীয় নেতা ও স্থানীয় সংসদ সদস্যদের সমর্থন পেতে জোর তদবির চালাচ্ছেন|

আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীরা হলেন—অ্যাডভোকেট ডালিয়া রহমান, শামীমা আক্তার রুবী, দিলারা শিরিন, সাকিনা বেগম, অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা, শাহনাজ আক্তার, রায়হান রহমান হেলেন এবং সামিরা আজিম দোলা| এদের মধ্যে কয়েকজন ইতোমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন|

দিলারা শিরিন মেঘনা উপজেলা পরিষদের তিনবারের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন| বর্তমানে তিনি কুমিল্লা উত্তর মহিলা দলের সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির রাজনীতিতে সক্রিয়|

শামীমা আক্তার রুবী কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক| ছাত্রজীবনে তিনি মুরাদনগর বদিউল আলম ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন এবং প্রবাসেও দলীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন| সামাজিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে|

অ্যাডভোকেট ডালিয়া রহমান দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে অন্যতম আলোচিত নাম|

সাকিনা বেগম কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য| তিনি এর আগে মহিলাবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন|

অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা কেন্দ্রীয় মহিলা দল ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য| তিনি দক্ষিণ জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক|

শাহনাজ আক্তার তার ¯^ামী হুমায়ুন কবির পারভেজ নিখোঁজ হওয়ার পর রাজনীতিতে সক্রিয় হন| তিনি লাকসাম পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন এবং মানবাধিকার ইস্যুতে সোচ্চার ভূমিকা রাখছেন|

রায়হান রহমান হেলেন কুমিল্লা মহানগর মহিলা দলের সভাপতি ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক| দীর্ঘদিন স্থানীয় সরকার ব্যবস্থায় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন|

সামিরা আজিম দোলা কুমিল্লা-৯ আসনের সাবেক বিএনপি নেতা আনোয়ারুল আজিমের কন্যা| গত নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন তিনি|

বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোয়াক মিয়া বলেন, “দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ছিলেন, তাদের মধ্য থেকেই যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে|”

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল| যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল| আপিল ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল| প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল| ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে|

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন| এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং ¯^তন্ত্রদের জন্য একটি আসন নির্ধারিত রয়েছে|




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দেবিদ্বারে ১১ হাসপাতাল ও    ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০    হাজার টাকা জরিমানা
দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে চিকিৎসাসেবায় নানা অনিয়ম-অব্যবস্থাপনা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা...

দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম  সনদ দেওয়ার অভিযোগে ইউপি  প্রশাসনিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্র...

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ থেকে মিয়ানমারের তিনরোহি...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জ...

মো. আনোয়ারুল ইসলাম।।নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে একদিনে পৃথক অভিযান চালিয়ে...

ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০
ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযা...

ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ্ধার
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার...

কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ  পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা
কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তার...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা মহানগরীর রাজগঞ্জে জাল-জালিয়াতি ও অবৈধ প্রভাব খাটিয়ে ৩১ শতাংশ পৈত্রিক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
➤ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
➤ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
➤ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী
➤ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
➤ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
➤ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
➤ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প
➤ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা
➤ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান
➤ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় ১৫০ পদের ৫৩টিই খালি, চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তি
➤ দাউদকান্দিতে নয় আসামি গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৭ মাদকসেবিসহ গ্রেপ্তার ১০
➤ ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা
➤ বস্তায় আদা চাষে বদলাচ্ছে ব্রাহ্মণপাড়ার কৃষির চিত্র, ৫০ গ্রাম বীজে মিলছে ৩ কেজি আদা
➤ এক মাসের ব্যবধানে নাঙ্গলকোটের দুই অটো রিক্সা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার
➤ কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
➤ চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহার দাবি আইনজীবী সমিতির
➤ বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir