প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Apr 2026, 10:04 AM
তিতাসে হল সুপারসহ ৩ শিক্ষককে অব্যাহতি ও শোকজ
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে চলমান পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণে হল সুপারসহ দুই সহকারী শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহিত
এবং শোকজ করা হয়েছে| শুক্রবার গণিত পরীক্ষায় বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে শনিবার আজিজিয়া আলীম মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের সরিয়ে নেওয়া হয়| উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলার গাজীপুর আজিজিয়া আলীম মাদ্রাসা ও গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে| কেন্দ্র দুটিতে ১ হাজার ১১২ জন পরীক্ষার্থীর মধ্যে শনিবার অনুষ্ঠিত প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্বপরিচয় বিষয়ে ৭১০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন|
এদিকে, গত শুক্রবার গণিত বিষয়ে গাজীপুর আজিজিয়া আলীম মাদ্রাসা কেন্দ্রে দড়িকান্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সহযোগিতা করা এবং কেন্দ্রে অন্যান্য শিক্ষক প্রবেশ করার অভিযোগ উঠে| বিষয়টি তাৎক্ষণিতক তদন্ত করে সত্যতা পাওয়ায় শনিবার উক্ত কেন্দ্রের হল সুপার বিরামকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হযরত আলী এবং দুইজন কক্ষ পরিদর্শক দড়ি মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজিজুল হাকিম ও কাপাশকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানজুরুন নাহারকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং শোকজ করা হয়| উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খাজা মো. মাইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুর আজিজিয়া আলীম মাদ্রাসা কেন্দ্রে অনিয়মের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে| উক্ত কেন্দ্রে সহকারী হল সুপার হিসাবে থাকা ˆবদ্যারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা
মো. ফরিদা বেগম হল সুপারের দায়িত্বও পালন করেছেন| উপজেলা নির্বাহী অফিসারের মনোনীত উক্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা আইটিসি অফিসার মো. ইনতিয়াজ খান জানান, উক্ত কেন্দ্রের হল সুপার ও দুইজন কক্ষ পরিদর্শককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে| সহকারী হল সুপার পূর্ণাঙ্গ দায়িত্ব এবং অতিরিক্ত আরো দুইজন শিক্ষককে কক্ষ
পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...