প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Apr 2026, 9:21 AM
ব্রাহ্মণপাড়ায় ৩৪০টি ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
মো.আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৪০টি ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) সৈকত মজুমদার ও এসআই ডিএমএ মজিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা (তাল্লুকপাড়া) এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় টানা ব্রিজ থেকে প্রায় ১০০ গজ পূর্বে মন্দবাগগামী সড়কের পাশে মাসুদ খানের দোকানের সামনে থেকে মোসা. জান্নাতুল ফেরদৌস (৩৫), ওরফে শ্রাবনী বেগমকে আটক করা হয়।
তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা গুচ্ছগ্রামে বসবাস করছিলেন।
আটকের সময় তাঁর কাছ থেকে ৩৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা
এফএনএস বিদেশ : মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্র...
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
মাহফুজ নান্টুমায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। এরপর আর বাড়ি ফের...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহর...
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
কুবি প্রতিনিধিকুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...
‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্...
কুবি প্রতিনিধিকুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল ব...
‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা আক্তারের ছেলে অপ্রতিমের মৃত্যুর...