প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Apr 2026, 8:28 AM
মুরাদনগরে নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মুরাদনগরে প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠ
ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল দশটায় উপজেলার ১৭টি পরীক্ষা
কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। এবছর উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৭০৩ জন হলেও
প্রথম দিনে অনুপস্থিত ছিল ১১২ জন পরীক্ষার্থী। উপজেলার সকল কেন্দ্রে কঠোর নিরাপত্তায় নকল
মুক্ত পরিবেশে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সিরোয়ার রাব্বী ও মাধ্যমিক শিক্ষা
কর্মকর্তা সফিউল আলম তালুকদার মুরাদনগরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। কেন্দ্র
পরিদর্শনে গিয়ে তারা সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, উপজেলার সকল কেন্দ্রে কঠোর নিরাপত্তায় নকল মুক্ত পরিবেশে প্রথম
দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর
ঘটনা ঘটেনি। তাছাড়া সুষ্ঠ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পাদনের লক্ষে প্রতিটি কেন্দ্রে
সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের কর্তৃক পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট
দূরত্বে ১৪৪ ধারা জারি ছিল।
এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার মুরাদনগর ডি.আর, সরকারি উচ্চ বিদ্যালয়
কেন্দ্রে ৪৪০ জন, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৪১ জন, দারোরা দীনেশ চন্দ্র উচ্চ
বিদ্যালয় কেন্দ্রে ৪৯৬ জন, বাঁশকাইট পিজে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫১৬ জন, শ্রীকাইল কে.কে.
উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩০০ জন, অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৪২ জন, কোম্পানীগঞ্জ
বদিউল আলম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫৬ জন, পীর কাশিমপুর আর, এন. উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪৭
জন, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৫৯ জন, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৩৬ জন ও
হায়দরাবাদ বেগম জাহানারা হক বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায়
অংশগ্রহণ করে।
অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসা কেন্দ্রে
৩০৮ জন, শুশুন্ডা ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৫১৮ জন, নবীয়াবাদ আবদুল ওয়াদুদ সরকার
ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২৮৯ জন ও বাখরনগর হাসেমিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ২৭০ জন
এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৯৮
জন ও মুরাদনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১১৪ জন পরীক্ষার্থীসহ মোট ৫৭০৩
জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। প্রথম দিনে বাংলা পরীক্ষায় ১১২জন পরীক্ষার্থী
অনুপস্থিত ছিল। তবে গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা কম ছিলো বলে জানা যায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ধারাবাহিকভাবে সকল সমস্যার সমাধান করা হবে-কুসিক প্রশাসক
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের সার্বিক সমস্যা চিহ্নিতকরণ ও কার্য...
দুই দশকেও হয়নি নিজস্ব সাব-স্টেশন, বিদ্যুৎ বিভ্রাটে ভুগছে কুব...
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কয়েক দিন ধরেই ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষ...
মায়ের বকাঝকায় অভিমানে ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
আরিফুর রহমান স্বপন, লাকসামমায়ের বকাঝকায় অপমান সহ্য করতে না পেরে অভিমান করে লাকসাম পাইলট বালিকা উচ্চ...
মন্ত্রীর নির্দেশ অমান্য করে কুমিল্লায় পরীক্ষার হলে এমপির ফেস...
নিজস্ব প্রতিবেদকশিক্ষামন্ত্রীর স্পষ্ট নির্দেশনা অমান্য করে এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে হলের...
কুমিল্লা বোর্ডে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ২৯ হাজারের...
আয়েশা আক্তার এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সং...
তিতাসে এসএসসি ও দাখিল পরীক্ষার অনুপস্থিত ২৩জন
নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসের চারটি কেন্দ্রে এবার এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্...