প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 16 May 2026, 10:45 PM
কারিনার মৃত্যুর শোকে স্তব্ধ বিনোদন পাড়া
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে| ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বাবা কায়সার হামিদ| শোবিজ অঙ্গনের এমন উঠতি, তরুণ এই তারকার আকস্মিক মৃত্যুর খবর কোনোভাবেই মেনে নিতে পারছেন না বিনোদন জগতের মানুষেরা; হয়ে পড়েছেন স্তব্ধ| তার মৃত্যুর খবর পেয়েই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন তারা| চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি কারিনার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন| লেখেন, ‘কারিনা আপু তুমি না আমাকে সেদিন কল দিয়ে বললে দীঘি আমি কিন্তু বিদায় ফার্স্ট ডেই দেখব| তুমি না আমার সাথে ঘুরতে যেতে চাইলে| আপু প্রত্যেকটা কথা আমার কানে বাজতেছে| ভালো থাকো আপু| অভিনেত্রী সাদিয়া আয়মান কারিনার সঙ্গে মেসেঞ্জারে কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, কারিনা আপু মাত্র এক মাস আগে তুমি আমাকে ভয়েস মেসেজ পাঠিয়ে আমার কাজের প্রশংসা করেছিলে| ভাবতেও পারিনি সেটাই আমাদের শেষ কথা হবে| তুমি সত্যিকারের একজন ভালো মানুষ ছিলে| আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুন| একসঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করার স্মৃতিচারণ করে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সামাজিক মাধ্যমে লিখেছেন, এটা খুবই দুঃখজনক! সে কত অসাধারণ এক প্রতিভা ছিল! বাংলাদেশ তোমাকে মিস করবে| অভিনেত্রী তাসনিয়া ফারিণ তার সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে লিখেছেন, তার মাঝে এক অন্যরকম আলো ছিল| কোনো ঘরে ঢ়ুকলেই তার ইতিবাচক ও হাস্যোজ্জ্বল উপস্থিতি সবার নজর কাড়ত| শান্তিতে ঘুমাও কারিনা| এই পৃথিবী তোমার যোগ্য ছিল না| চিত্রনায়িকা তমা মির্জা কারিনার মৃত্যুর খবর পেয়ে ‘আহারে জীবন’ গানের কথা উল্লেখ করে লিখেছেন, আহারে জীবন, আহা জীবন- জলে ভাসা পদ্মা যেমন| কারিনা কায়সার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)| উপস্থাপিকা ও মডেল নীল হুরেরজাহান লিখেছেন, আমি এটা শোনার জন্য একদমই প্রস্তত ছিলাম না, একদমই না| মেনে নেওয়ার মতো না| এছাড়া জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার শোক প্রকাশ করে লিখেছেন, মোমবাতিতে ভরা একটি ঘরে তুমি ছিলে ঝাড়বাতির মতো, কারিনা| আল্লাহ হাফেজ, আবার দেখা হবে| বেশ কিছুদিন ধরেই কারিনা অসুস্থ ছিলেন| শুরুতে সাধারণ শারীরিক সমস্যা মনে হলেও পরবর্তীতে পরীক্ষার পর তার শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং তিনি ‘হেপাটাইটিস এ’ ও ই-তে আক্রান্ত হন| কারিনার আগে থেকেই ‘ফ্যাটি লিভার’-এর সমস্যা ছিল| সংক্রমণের ফলে পরিস্থিতি দ্রুত জটিল আকার ধারণ করে এবং গত শুক্রবার তার লিভার ফেইলিউর হয়| চরম সংকটাপন্ন অবস্থায় প্রথমে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল| পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যা¤^ুলেন্স যোগে তাকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়| সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার নিবিড় চিকিৎসা চলছিল| চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের সংক্রমণ রোধে চিকিৎসা শুরু করেছিলেন এবং পরবর্তীতে লিভার ট্রান্সপ্লান্টের (যকৃৎ প্রতিস্থাপন) প্রস্তুতিও নিচ্ছিলেন| চিকিৎসার শেষ মুহূর্তের বিষয়ে কায়সার হামিদ সংবাদ মাধ্যমকে বলেন, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর প্রেশার অনেক নিচে নেমে যায়| এরপর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু ওকে আর বাঁচানো গেল না| সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ^াস ত্যাগ করেন এই তরুণী| সামাজিকমাধ্যমে নিজ¯^ সৃজনশীল কনটেন্ট ˆতরি ও বেস কিছু ওয়েব কনটেন্টে চমৎকার অভিনয়ের মাধ্যমে কারিনা কায়সার তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ ছিলেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
মাহফুজ নান্টু,কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পু...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ...
আয়েশা আক্তার।।‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না...
আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থ...
নিজস্ব প্রতিবেদকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্...
কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কু...
নিজস্ব প্রতিবেদকনগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী) দুধ বাজ...
এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা চাঁদপুরের&n...
মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়া...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, জনক...