...
শিরোনাম
প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের অসঙ্গতিতে অভিভাবকদের প্রশ্ন? ⁜ পুত্রসন্তানের মা হলেন করিশমা ⁜ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া ⁜ কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী কর্মসূচি ⁜ চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আর নেই ⁜ গাড়ি চালিয়ে রাতের ঢাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ⁜ ৭.১ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩৪ ⁜ সাকিবে লঙ্কা লিগে শীর্ষে জাফনা ⁜ শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ⁜ চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ ⁜ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা ⁜ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন ⁜ গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ⁜ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন ⁜ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী ⁜ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব ⁜ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা ⁜ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jun 2026, 12:59 AM

...
কুমেকে ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা News Image
মাহফুজ নান্টু, কুমিল্লা।

ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রবিবার (৭ জুন) দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু হয়। এর আগে টানা দুই দিন একই দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা। ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ-এর নিয়মিত শিক্ষার্থীরাও দুপুরের পর থেকে সব ধরনের ক্লাস বর্জন করেন।

ইন্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়ন সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) এর ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে নির্ধারণ, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের ৯ম গ্রেডে অন্তর্ভুক্ত করা, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন-২০০৬ অনুযায়ী সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন।

আন্দোলনকারীরা জানান, চিকিৎসকদের সঙ্গে চলমান বৈষম্যের প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন। ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

একজন আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক বলেন, কর্তৃপক্ষ আমাদের প্রথম দাবির বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করলেও মূল সমস্যাগুলোর সমাধানে সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে।

কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন ডা. হাসান জোবায়ের, ডা. রেন হায়াত খান, ডা. মিনহাজুল ইসলাম মিরাজ, ডা. আসিফ মোস্তফা ও ডা. নাজমুল গাজী।

এর আগে শনিবার রাত দেড়টার দিকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের দপ্তর সম্পাদক মো. ইরফানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের অসঙ্গতিতে অভিভাবকদের প্রশ্ন?
প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের...

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি :প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ের বৃত্তি প্রদান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে...

পুত্রসন্তানের মা হলেন করিশমা
পুত্রসন্তানের মা হলেন করিশমা

বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরা প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। গুরু পূর্ণিম...

কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া
কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ...

কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী কর্মসূচি
কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী ক...

আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুক্তি...

চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা
চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা

কাজী নজরুল ইসলামনতুন কোন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫...

ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আর নেই
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আ...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের অসঙ্গতিতে অভিভাবকদের প্রশ্ন?
➤ পুত্রসন্তানের মা হলেন করিশমা
➤ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া
➤ কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী কর্মসূচি
➤ চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আর নেই
➤ গাড়ি চালিয়ে রাতের ঢাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
➤ ৭.১ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩৪
➤ সাকিবে লঙ্কা লিগে শীর্ষে জাফনা
➤ শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
➤ চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ
➤ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা
➤ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
➤ কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন
➤ গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
➤ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন
➤ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী
➤ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব
➤ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা
➤ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir