প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jul 2025, 11:33 AM
বৃক্ষ রোপন করে প্রতিটা বাড়ির আঙ্গীনাকে অক্সিজেনের ফ্যাক্টরীতে পরিণত করতে হবে
দেবীদ্বার প্রতিনিধি
দেবীদ্বারে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮২০ জন কৃষক কণ্যার মাঝে ৪টি করে বিনামূল্যে নিম, বেল, জাম ও কাঠালের চারাসহ প্রায় ৩ হাজার ৫শত দেশী জাতের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে জন প্রতি ৪ টি করে চারা বিতরণ করা হয়। চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন কারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।
উদ্বোধনী বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, জীবন বাঁচাতে এবং পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় ফল, ঔষধী ও কাঠের চারা রোপনের বিকল্প নেই।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, পরিবেশ বিপর্যয় থেকে আগামী প্রজন্মেকে সুরক্ষায় বৃক্ষের চারা রোপনের মাধ্যমে প্রতিটি বাড়ির আঙ্গীনাকে এক একটি অক্সিজেন ফ্যাক্টরীতে পরিনত করতে হবে। স্বাস্থ্য সুরক্ষায় ফরমালিনমুক্ত দেশীয় ফল, ঔষধী গাছ যেমন প্রয়োজন, তেমনি বেঁচে থাকার জন্য অক্সিজেন পেতে বনায়নেরও প্রয়োজন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান নাফি, কৃষি সম্প্রসারন কর্মকর্তা ওয়াদুদ নেওয়াজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পাথরের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হলো উগান্ডার ফুটবলারকে
ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া| ছিনতাইকারীদের নৃশংস হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন উগান্ডা জাত...
ইনফান্তিনোকে সমর্থন জানালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই তার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে আর্জ...
রিয়ালেই থাকছেন ভিনি
মাসখানেক ধরে জল্পনার অবসান ঘটিয়ে ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদের সবশেষ চুক্তি প্রস্তাব মেনে নিয়েছেন...
পঁচিশেই অবসর ঘোষণা করলেন ইংলিশ পেসার জন টার্নার
মাত্র দুই বছর আগেই ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার| গতির সঙ্গে ধারাবাহিক...
দুই উইকেট হারিয়ে ও ৭৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ| তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া...
সোশ্যাল মিডিয়ায় ‘কারফিউ’ মানতে চান না যুক্তরাজ্যের কিশোর-কিশ...
এফএনএস বিদেশ : যুক্তরাজ্য সরকারের প্রস্তাবিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে রাতের নিষেধাজ্ঞা মানতে চ...