...
শিরোনাম
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা ⁜ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে ⁜ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন ⁜ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার ⁜ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল ⁜ ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ চাঁদপুরে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাস চাপায় প্রবাসী পিতা নিহত ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ষষ্ঠ দফায় আটক ২৫২ ⁜ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী ⁜ কুমিল্লায় বিশ্ব ডাক দিবস উদযাপন ডাক সেবা সপ্তাহ ও চিঠি লিখন উৎসব শুরু ⁜ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ ⁜ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ ⁜ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা ⁜ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল ⁜ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ ⁜ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন ⁜ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার ⁜ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jun 2026, 12:38 AM

...
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন News Image
নিজস্ব প্রতিবেদক 
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশ পরিবারের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে "পরিবেশ ও জলবায়ু সচেতনতা" শীর্ষক এক সেমিনার কুমিল্লা আদর্শ সদর উপজেলার নূরমহল হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সদ্য নজরুল পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল গবেষক, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন, বাচিক শিল্পী প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কুমিল্লা জেলা-এর সভাপতি বদরুল হুদা জেনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগার আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি, যুব সংসদ বাংলাদেশ-এর সভাপতি, এশিয়ান স্টেট জার্নাল-এর কান্ট্রি এডিটর, উদ্যোক্তা ও সংগঠক ইমাম হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা কমার্স কলেজ-এর অধ্যক্ষ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কুমিল্লা জেলা-এর সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীর মাসউদ।

বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-এনরোলমেন্ট সেক্রেটারি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক অ্যাডভোকেট গাজী মো. ইকবাল হোসাইন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এবং গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা সাংবাদিক মো. রেজাউল করিম রেজা।

সেমিনারে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৃক্ষরোপণের গুরুত্ব, তরুণ সমাজের দায়িত্বশীল ভূমিকা এবং মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও বেগবান করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পরিবেশ সংরক্ষণে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি করা সময়ের দাবি।

অনুষ্ঠানে কুমিল্লা জেলার ১৭টি উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় ৩৫টি সংগঠনকে সম্মাননা স্মারক, বই এবং নিমগাছের চারা প্রদান করা হয়।

সম্মাননা পাওয়া সংগঠনগুলো হলো—

১. হ্যান্ডস ফর হিউম্যানিটি
২. সুরপুর ব্লাড ডোনেশন
৩. মানব কল্যাণ ফাউন্ডেশন
৪. শেখ আরব ফাউন্ডেশন
৫. আহবান সংগঠন
৬. কালিরবাজার ব্লাড ব্যাংক
৭. আলোর মিছিল ব্লাড ব্যাংক
৮. রক্তবিন্দু ফাউন্ডেশন
৯. বুধইর যুব উন্নয়ন সংগঠন
১০. কুড়িঘর পূর্বপাড়া যুব সংগঠন
১১. স্বাধীন মানবকল্যাণ সংঘ
১২. স্বেচ্ছাসেবক ফোরাম
১৩. কালির বাজার ইউনিক ব্লাড ব্যাংক
১৪. Unity Of Gate 21
১৫. মানবিক সংগঠন মানুষের পাশে
১৬. বাখরাবাদ পরিবার
১৭. মানবতার কমলাপুর
১৮. প্রদীপ শিখা (একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন)
১৯. নিশ্চিন্তপুর স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন
২০. মানবতার ফেরিওয়ালা
২১. মানব কল্যাণ সেবা সংস্থা
২২. হোসেনপুর প্রবাসী কল্যাণ ও যুব বন্ধু সংগঠন
২৩. Cumilla C.R.C Blood Donation Group
২৪. Laksam Blood Foundation
২৫. রক্তদানের অপেক্ষায় ব্রাহ্মণবাড়িয়া
২৬. ৬৪ দুর্গাপুর সমাজ কল্যাণ ও ব্লাড সংস্থা
২৭. কালিকাপুর ইউনিয়ন ব্লাড ব্যাংক
২৮. ইচ্ছে পূরণ ফাউন্ডেশন বাংলাদেশ
২৯. আমরা আমরাইতো সমাজ সেবামূলক সংগঠন ও ব্লাড ডোনেটিং ক্লাব
৩০. বাড়ানী ব্লাড ফাউন্ডেশন
৩১. আপন ব্লাড ডোনেশন
৩২. Blood Donation Comilla (BDC)
৩৩. জগমোহনপুর প্রবাসী ফোরাম
৩৪. কালিকাপুর তরুণ যুব সংঘ
৩৫. আখাউড়া ব্লাড ফাউন্ডেশন (A.B.F.)

অনুষ্ঠানে সহযোগী সংগঠন হিসেবে মেহেরুন নেছা ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান রাকিব এবং হ্যান্ডস ফর হিউম্যানিটি-এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. সিয়াক-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশের সদস্যদের মধ্যে রমজান ফারাবী, কায়েস, তোফায়েল ও নাফিজ-কে সংগঠনের কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতেও সামাজিক উন্নয়ন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং পরিবেশ রক্ষায় গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশ আরও বৃহত্তর পরিসরে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক,  টিকটক ভিডিও ঘিরে আলোচনা
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...

বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...

আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...

বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...

কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...

পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...

ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্য...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা
➤ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
➤ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
➤ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
➤ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
➤ ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ চাঁদপুরে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাস চাপায় প্রবাসী পিতা নিহত
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ষষ্ঠ দফায় আটক ২৫২
➤ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী
➤ কুমিল্লায় বিশ্ব ডাক দিবস উদযাপন ডাক সেবা সপ্তাহ ও চিঠি লিখন উৎসব শুরু
➤ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ
➤ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ
➤ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা
➤ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল
➤ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ
➤ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন
➤ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার
➤ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir