প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jul 2026, 12:52 AM
নাঙ্গলকোটে পুকুরে পলো দিয়ে মাছ ধরার উৎসব !
সাইফুল ইসলাম-
সৌখিন মাছ শিকারীদের পলো দিয়ে মাছ ধরা এতদিন নদী, খাল ও বিলে দেখা গেলেও এবার দেখা গেছে টিকেট কেটে পুকুরে পলো দিয়ে মাছ ধরার উৎসব ! ব্যাতিক্রমধর্মী এ মাছ ধরার উৎসব দেখা গেছে, গতকাল রোববার দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নিমুড়ী গ্রামের একটি পুকুরে। মাছ শিকারীদের পুকুরে থেকে পলো দিয়ে মাছ ধরা দেখতে পুকুরের চারপাশে কয়েক‘শ উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। এসময় পুকুর সংলগ্ন লাকসাম-বাঙ্গড্ডা-চৌদ্দগ্রাম সড়কে যানজট লেগে যায়। মাছ শিকারীরা পুকুর থেকে রুই, কাতল, বোয়াল, পাঙ্গাস, সিলভারকার্প, কার্পু, গাসকার্প, শৈইল, কালিবাউসসহ বিভিন্ন প্রজাতির মাছ অনায়াসে ধরে তাদের সাথে থলেসহ বস্তায় ভরতে দেখা যায়। সর্ব্বোচ্চ ৮ কেজি ওজনের সিলভারকার্প ধরা হয়।
জানা যায়, উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নিমুড়ী গ্রামের জালাল, নাবালক, ইদ্রিছ, কাশেম, ইউনুছ গং তাদের বিশাল পুকুরটি একই গ্রামের সাইফুল এবং নোমানের নিকট মাছ চাষের জন্য লিজ প্রদান করেন। সাইফুল এবং নোমান পুকুরের সব মাছ পাশ্ববর্তী কাদবা গ্রামের মনছুরের নিকট বিক্রি করেন। মনছুর পলো দলের সর্দার কুমিল্লার ক্যান্টনমেন্টের নবী মালের নিকট সম্পূর্ণ পুকুর ২লাখ ৬০হাজার টাকায় বিক্রি করেন। নবী মাল মাছ শিকারী প্রতি পলোওলার (হলিয়া) নিকট ১হাজার ২শ টাকায় প্রতি টিকেট বিক্রি করেন। পলোওয়ালারা কুমিল্লার ক্যান্টনমেন্ট, লালমাইয়ের বাগমারা, বাংলাবাজার, ভুশ্চি, সদরদক্ষিণ উপজেলার চৌয়ারা, কাশিনগর এবং নাঙ্গলকোটের কাদবা এবং বাঙ্গড্ডাসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে পলো দিয়ে মাছ শিকার করতে পুকুরে ভিড় করেন।
পলোওয়ালারা দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত পুকুরে পলো দিয়ে মাছ শিকার করেন। লালমাই উপজেলার হাজাতখোলা থেকে আসা ইউছুপ জানান, ১হাজার ২শ টাকার টিকেটে পলো দিয়ে মাছ শিকার করতে এসেছেন। তিনি রুই, কাতল, ব্রিগহেডসহ ছোট বড় প্রায় ২০ কেজি ওজনের মাছ পান বলে জানান। আরেক মাছ শিকারী কাশিনগরের শাহপুর গ্রামের আবদুর রহিম বলেন, ১হাজার ২শ টাকা দিয়ে টিকেট কেটে পলো দিয়ে মাছ শিকার করতে এসেছি। মাছ খুব একটা পাননি বলে তিনি জানান। অটোরিক্সা ভাড়া ২শ টাকাসহ ক্ষতি বলে বলেও তিনি জানান।
মনছুর বলেন, পলো দলের সর্দার নবী মালের নিকট ২লাখ ৬০হাজার টাকায় সম্পূর্ণ পুকুরের মাছ বিক্রি করলেও সে আমাকে ২লাখ ১৬হাজার টাকা প্রদান করেছে। এতে আমার ৪৪হাজার টাকার ক্ষতি হয়েছে। পলো দলের লোকজন একসাথে অনেকজন পুকুরে নেমে যাওয়ায় ঠিক কতজন একসাথে নেমেছে সঠিক হিসাব নেই। তবে তাদের সংখ্যা প্রায় ৩শজন হবে।
পুকুরে পলো দিয়ে মাছ ধরা দেখতে আসা কাদবা গ্রামের রাজনৈতিক ব্যাক্তিত্ব মাঈন উদ্দিন বলেন, দলবেঁধে পুকুরে পলো দিয়ে মাছ ধরা এবার প্রথম দেখলাম। এটা একটি ব্যাতিক্রমধর্মী মাছ ধরার উৎসব।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...