প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jul 2026, 12:47 AM
ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আবদুল আলীম খান
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬’ পালিত হয়েছে। "উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ব্রাহ্মণপাড়ার যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কাজী শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী গঠনে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে (ইউএনও) মাহমুদা জাহান বলেন, "পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সরকারের রূপকল্প বাস্তবায়নে পল্লী অঞ্চলের প্রতিটি মানুষকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।"
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...