প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jul 2026, 12:48 AM
ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসায় কিশোরের আত্মহত্যা
মোঃ আবদুল আলীম খান
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বোনের ভাড়া বাসায় মোঃ জুনায়েদ (১৬) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (৬ জুলাই) আনুমানিক রাত দেড়টার দিকে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের উত্তর শশীদল পূর্বপাড়া গ্রামের হাজী মোতালেবের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কিশোর জুনায়েদ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। গত ১ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে সে পরিবারের কাউকে কিছু না জানিয়ে উত্তর শশীদল পূর্বপাড়া গ্রামে তাঁর বোন সাদিয়া আফরিনের স্বামীর ভাড়া বাসায় বেড়াতে যায়। আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে জুনায়েদ ওই বাসার বাথরুমের ভেতর তোয়ালে রাখার স্ট্যান্ডের সাথে লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করে।
দীর্ঘক্ষণ বাথরুমের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে জুনায়েদের বোন সাদিয়া আফরিন ও স্থানীয় লোকজন বাথরুমের দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে জুনায়েদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্বজনেরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিচে নামালেও ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে। জুনায়েদের মা পুলিশকে জানিয়েছেন, মানসিক রোগের কারণেই সবার অগোচরে তাঁর ছেলে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ভুক্তভোগী কিশোর মানসিক রোগে আক্রান্ত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
মাহফুজ নান্টু,কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পু...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ...
আয়েশা আক্তার।।‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না...
আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থ...
নিজস্ব প্রতিবেদকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্...
কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কু...
নিজস্ব প্রতিবেদকনগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী) দুধ বাজ...
এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা চাঁদপুরের&n...
মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়া...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, জনক...