প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jul 2026, 12:50 AM
ব্রাহ্মণপাড়ায় মৎস্যচাষীদের মাঝে তেলাপিয়ার পোনা, খাদ্য, চুন ও গাছের চারা বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ক্ষুদ্র মৎস্যচাষীদের উৎপাদন বৃদ্ধি ও টেকসই মৎস্যচাষে উৎসাহিত করতে তেলাপিয়া মাছের পোনা, ভাসমান খাদ্য, চুন এবং বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) আওতায় উপজেলার চারজন মৎস্যচাষীর মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাগিব হাসান।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, সুফলভোগী মৎস্যচাষী এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় চারজন মৎস্যচাষীর মধ্যে মোট ৪ হাজার ৮০০টি তেলাপিয়া মাছের পোনা, ৪০০ কেজি ভাসমান খাদ্য, ৮০ কেজি চুন এবং ১৬টি বিভিন্ন জাতের ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার বলেন, সরকার মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক মৎস্যচাষীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হলে উৎপাদন বাড়বে এবং চাষীরা আরও লাভবান হবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, মৎস্যসম্পদ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। সরকারের দেওয়া এই সহায়তা সঠিকভাবে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি করতে হবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে গাছের চারাগুলোরও যথাযথ পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...