প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jul 2026, 8:45 AM
ভিক্টোরিয়ার ইসলামের ইতিহাস বিভাগের অফিস সহায়ক হাবিবুর রহমান আর নেই
সজিব মাহমুদ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অফিস সহায়ক মো. হাবিবুর রহমান (৫৮) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১২ জুলাই) রাত সাড়ে ১০টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজুরা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় বেজুরা মাঠ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, সহকর্মী এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
জানা যায়, ইন্তেকালের দিনও তিনি যথারীতি কলেজে উপস্থিত থেকে বিভাগে সারাদিন দায়িত্ব পালন করেন। বিভাগের সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে বাড়ি ফেরার পর রাতেই তিনি ইন্তেকাল করেন।
হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ইসলামের ইতিহাস বিভাগ। বিভাগের শিক্ষকরা বলেন, মরহুম হাবিবুর রহমান তার দায়িত্বের প্রতি সব সময় সচেতন ছিলেন। বিভাগের প্রতি তার আন্তরিকতা ছিলো প্রশংসনীয়। আমরা তার রুহের আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তার মৃত্যুতে ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...
আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...
কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...
আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...