প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jul 2026, 8:47 AM
শাহরাস্তিতে ৪ সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাজী নজরুল ইসলাম
চাঁদপুরের শাহরাস্তিতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, করেছে পুলিশ | ওই নারীর মরদেহের পাশে দুই শিশুকে রেখেই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে নাজমুন নাহার স্বপ্নার ( ৩৩) | গতকাল সোমবার ১৩ জুলাই সকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পৌরসভার দোয়াভাঙ্গায় অবস্থিত নিউ লাইফ হাসপাতালের পঞ্চম তলার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকা জুড়ে সুখের ছায়া নেমে এসেছে | নিহতের পরিবার সূত্রে জানা যায়, নাজমুন নাহার স্বপ্না মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইস গ্রামের বাসিন্দা। তাঁর বাবা নজরুল ইসলাম এবং মা ফিরোজা বেগম। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তাঁর বড় ভাই মোতালেব হোসেন এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শাহারাস্তির উপজেলার খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করতেন | ব্যক্তিগত জীবনে তিনি একাধিকবার বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন | সর্বমোট চার সন্তানের জননী | স্থানীয়রা জানান, মাত্র চার দিন আগে তিনি নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলায় দুই কক্ষবিশিষ্ট একটি ভাড়া বাসায় ওঠেন। সোমবার সকাল আনুমানিক ৮টার কোনো এক সময় তিনি গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে তাঁর শিশুসন্তানরা কান্নাকাটি করতে করতে নিচে নেমে এলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে বাসায় গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শমশেদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মরগে পাঠানো হয়েছে | মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বাসার মালিক পক্ষ মেহেদী হাসান জানান,আজ থেকে চার দিন আগে তার স্বামীর পরিচয়ে রাসেল চৌধুরী নামে এক প্রবাসী মহিলাটির জন্য বাসা ভাড়া নেয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...
আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...
কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...
আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...