প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 18 Jul 2026, 8:41 PM
গাজায় জানাজার নামাজে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২
এফএনএস বিদেশ :
গাজা উপত্যকার নুসেইরাত এলাকায় গত শুক্রবার একটি জানাজায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী| এতে অন্তত ৮ ফিলিস্তিনি নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন বলে গাজার ¯^াস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন| কর্মকর্তাদের মতে, ইসরায়েলি হামলায় নিহত এক ব্যক্তির জন্য জানাজাটি অনুষ্ঠিত হচ্ছিল| ওই দিনই একই এলাকায় ভিন্ন একটি ইসরায়েলি হামলায় সে ব্যাক্তি নিহত হন| এ ছাড়া গাজার অন্যান্য এলাকায় পৃথক ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ৩ জন নিহত হন| ফলে গত শুক্রবার সারাদিনে নিহতের সংখ্যা অন্তত ১২ জনে পৌঁছেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন| নুসেইরাতের হামলাকে শোকাহত মানুষের ওপর চালানো একটি নৃশংস গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে হামাস| মধ্যস্থতাকারী দেশগুলো এবং জাতিসংঘের প্রতি গাজায় ইসরায়েলি হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি| অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইসলামিক জিহাদ গোষ্ঠীর একটি সেলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে| সেনাবাহিনী ¯^ীকার করেছে যে হামলায় অসংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ সম্পর্কে তারা অবগত| মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাঞ্চলের বাসিন্দারা জানান, তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে ইসরায়েলি বাহিনী ড্রোনের মাধ্যমে লাউডস্পিকারে ঘোষণা দেয়| এতে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়| গাজার ¯^াস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত অক্টোবরের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১,১০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন| যদিও যুদ্ধবিরতির ফলে বড় ধরনের সংঘর্ষ বন্ধ হয়েছে, তবুও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে| যুক্তরাষ্ট্রভিত্তিক রাজনৈতিক সহিংসতা পর্যবেক্ষণকারী সংস্থা অঈখঊউ জানিয়েছে, গাজায় জুন মাসে ৪০টিরও বেশি ইসরায়েলি বিমান হামলা হয়েছে| সংস্থাটি জানায়, সীমান্তবর্তী এলাকায়ও হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে| গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে| বিভিন্ন বিশেষজ্ঞ, মানবাধিকার সংস্থা এবং কয়েকজন বিশ্বনেতা এই অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছেন| সূত্র: দ্য নিউ আরব
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...