প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 18 Jul 2026, 8:45 PM
ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
এফএনএস বিদেশ :
ইরান সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম এক কোটি মার্কিন ডলার ঘোষণা করেছে| বর্তমান বিনিময় হার অনুযায়ী, এ অর্থের পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকার সমান| ইরানপন্থী এই সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ট্রাম্পকে হত্যা করতে পারলে ওই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে| ট্রাম্পকে ‘অপরাধী’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, যিনি বা যে গোষ্ঠী তাকে হত্যা করবে, তারা এই অর্থ পাবেন| সংগঠনটির সদস্য ও সমর্থকদের কাছ থেকে পাওয়া অনুদানের অর্থ দিয়ে এ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে| এতে আরো বলা হয়, বিশ্বের ¯^াধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে বিচারের মুখোমুখি করার চেষ্টা চালিয়ে যাবে| ˆ¯^রাচারীরা কখনো শান্তি পাবে না এবং ট্রাম্পও নিরাপদ আশ্রয় খুঁজে পাবেন না| সংগঠনটি আরো দাবি করে, নিহত যোদ্ধাদের প্রতিশোধ নেওয়া তাদের জন্য ‘বাধ্যতামূলক অঙ্গীকার’| তাদের ভাষ্য, শহীদদের রক্ত একদিন আগ্রাসনকারীদের পতন ঘটাবে| এদিকে গালফ নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে ˆবঠকে ট্রাম্প বলেন, ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যায় তার ভূমিকা ছিল|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...