প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 19 Jul 2026, 9:19 PM
ইরানের হামলা প্রতিহত করছে কুয়েত ও বাহরাইন
এফএনএস বিদেশ :
ইরানের আকাশপথে চালানো হামলা প্রতিহত করছে কুয়েত ও বাহরাইন| তেহরান অঞ্চলজুড়ে পাল্টা হামলা জোরদার করায়, রোববার উপসাগরীয় এ দুই দেশে বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে| কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের হামলার পর কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে| কুয়েত সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে| এএফপি’র এক সাংবাদিক জানায়, কুয়েত সিটিতে এ সময় সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা যায়| যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থাকা দ্বীপরাষ্ট্র বাহরাইনের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি আকাশ হামলার বেশ কয়েকটি প্রচেষ্টা প্রতিহত ও ধ্বংস করেছে| এএফপির এক সাংবাদিক জানান, রাজধানী মানামাজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার পর, বাহরাইনের উত্তরাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে| গতকাল রোববার ভোরে ইরানের সেনাবাহিনী জানায়, ইরানের ভূখ-ে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে| রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরান জানায়, তারা ‘কুয়েতের ক্যাম্প উদাইরিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গোলাবারুদ গুদাম এবং আলি আল সালেম বিমানঘাঁটির প্যাট্রিয়ট রাডার ও আকাশ নজরদারি রাডারের বিরুদ্ধে আত্মঘাতী ড্রোনের মাধ্যমে ব্যাপক হামলা’ চালিয়েছে| কুয়েত ও বাহরাইন উভয় দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে| ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি এবং সমঝোতা স্মারক থাকা সত্ত্বেও, চলতি মাসে আবার সংঘাত শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর মধ্যে ইরানের হামলার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এ দুই দেশে| গত শনিবার কুয়েত জানায়, ইরান একটি বিদ্যুৎ ও পানি সরবরাহ কেন্দ্র এবং একটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফত...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আসিফ নামে এক ব্যক্তিকে...
চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লা শহরতলীর এলাকার পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯ শ...
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়...
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ...
ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামে বসতঘরের পাশে বাঁশঝাড়ের ন...
দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষর...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরও একট...
বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়ুচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শ্রীমন্তপুর এম এ ছাত...