...
শিরোনাম
রদ্রি জিতলেন গোল্ডেন বল, আর গোল্ডেন গ্লাভ উঠলো সিমনের হাতে ⁜ শেষ ওভারের নাটকীয়তায় সিরিজ জিতলো টাইগাররা ⁜ ভাঙা আঙুলে ১১ সেভ, ফাইনালে ট্র্যাজিক হিরো মার্তিনেজ ⁜ কানাডায় প্রবেশে নতুন নিয়ম, মানতে হবে যেসব নির্দেশনা ⁜ আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তির পোস্ট ⁜ বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ ⁜ সেবার বিশ্বকাপ জিতে কেঁদেছিলেন মেসি, এবার কাঁদলেন হেরে ⁜ লাল ঢেউয়ে ভেসে গেল আকাশি-সাদা ⁜ গোল্ডেন বুট জয় করলেন এমবাপ্পে ⁜ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি ⁜ টমসমব্রিজ সড়কের গলার কাঁটা সরল তিন দশক পর ⁜ কুমিল্লা জিলা স্কুলের ৩২ ছাত্র পেলো এ্যালামনাই শিক্ষাবৃত্তি ⁜ সময় ও ব্যয় বাড়ে; শেষ হয় না সেতুর কাজ ⁜ কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৭১২, বহিষ্কার এক ⁜ বাঞ্ছারামপুরে বিলে গোসল করতে যেয়ে শিশুর মৃত্যু। এলাকায় শোকের মাতম। ⁜ চাকরিরত অবস্থায় মৃত্যু: কুসিক কর্মী বাবুলের পরিবারকে ২ লাখ টাকার আর্থিক সহায়তা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার ⁜ সামান্য বৃষ্টিতেই বেহাল ব্রাহ্মণপাড়া প্রধান সড়ক, ১৭ গ্রামের মানুষের চরম ভোগান্তি ⁜ ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনায় সিক্ত ইউএনও মাহমুদা জাহান ⁜ বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী ও মেয়েকে কুপিয়ে জখমের অভিযোগ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 19 Jul 2026, 9:20 PM

...
এক সপ্তাহে ৮৩টি ভূমিকম্প, নতুন করে কাঁপলো ইরান News Image

এফএনএস বিদেশ :

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে| গতকাল রোববার এই ভূমিকম্পটি আঘাত হানে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে| ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার (৭.৫ মাইল) গভীরে সংঘটিত হয়েছে| ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি থাকা গ্রামগুলোতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য ইতোমধ্যে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে| ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমস এ খবর জানিয়েছে| এদিকে আইআরএসসি জানিয়েছে, ইরানে এক সপ্তাহের মধ্যে প্রায় ৮৩টি ভূমিকম্প আঘাত হেনেছে| এর মধ্যে ৩ মাত্রার চেয়ে কম পরিমাণের ৭১টি, ৩ থেকে ৪ মাত্রার মধ্যে ১০টি এবং ৪ থেকে ৫ মাত্রার মধ্যে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে| মোট ভূমিকম্পের মধ্যে ১০ জুলাই কেরমান প্রদেশে রিখটার স্কেলে ৪.১ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়| ইরানের প্রদেশগুলোর মধ্যে খোরাসান রাজাভিতে সবচেয়ে বেশি ১০টি ভূমিকম্প অনুভূত হয়েছে| এরপর সেমনান, কেরমান ও ফার্সে ৮টি করে এবং মাজান্দারানে ৭টি ভূমিকম্প রেকর্ড করা হয়| একই সময়ে তেহরানে তিনটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে| তবে আলবোর্জ, খুজেস্তান, জানজান, সিস্তান-বেলুচিস্তান, কোম, কাজভিন, কুর্দিস্তান, মারকাজি এবং হামেদান প্রদেশে কোনও ভূমিকম্প রেকর্ড করা হয়নি| মেহর নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, তেহরান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ জিওফিজিক্সের সিসমোলজিক্যাল নেটওয়ার্কের তথ্য মতে, বিগত ক্যালেন্ডার বছরে, অর্থাৎ মার্চ ২০২৫-মার্চ ২০২৬, দেশজুড়ে রিখটার স্কেলে ২.৫ মাত্রার চেয়ে বেশি শক্তির মোট ২,৩৮০টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে| এর মধ্যে ৯১০টির মাত্রা ছিল ৩-এর বেশি, ১৩০টির মাত্রা ৪-এর বেশি এবং ১৫টি ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫-এর বেশি| যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এসব ভূমিকম্পের ঘটনাগুলো ঘটছে| যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত এক সপ্তাহ ধরে উভয় পক্ষই একে অপরের ওপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে| মার্কিন বাহিনী ইরানের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে, অন্যদিকে তেহরান উপসাগরীয় অঞ্চলে বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে| জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং অন্য একজন নিখোঁজ রয়েছেন|




ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

রদ্রি জিতলেন গোল্ডেন বল, আর গোল্ডেন গ্লাভ উঠলো সিমনের হাতে
রদ্রি জিতলেন গোল্ডেন বল, আর গোল্ডেন গ্লাভ উঠলো সিমনের হাতে

অতিরিক্ত সময়ের গোলে আর্জেন্টিনাকে ১-০তে হারিয়ে বিশ^ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন| এর মধ্য দিয়ে ২০২৬ ফিফা ব...

শেষ ওভারের নাটকীয়তায় সিরিজ জিতলো টাইগাররা
শেষ ওভারের নাটকীয়তায় সিরিজ জিতলো টাইগাররা

সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জি¤^াবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ| দারুণ এই জয়ের ফলে প্রথম...

ভাঙা আঙুলে ১১ সেভ, ফাইনালে ট্র্যাজিক হিরো মার্তিনেজ
ভাঙা আঙুলে ১১ সেভ, ফাইনালে ট্র্যাজিক হিরো মার্তিনেজ

লিওনেল মেসির ‘লাস্ট ড্যান্স’-এ বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ পর্যন্ত অধরাই থেকে গেল। একপেশে ম্যাচে আর্জে...

কানাডায় প্রবেশে নতুন নিয়ম, মানতে হবে যেসব নির্দেশনা
কানাডায় প্রবেশে নতুন নিয়ম, মানতে হবে যেসব নির্দেশনা

ইবোলার বিস্তার ঠেকাতে কানাডায় প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন এই নিষেধাজ্ঞার আওতায়,...

আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তির পোস্ট
আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তির পোস্ট

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়েছিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। তবে ফ...

বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ
বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে নীতিগ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ রদ্রি জিতলেন গোল্ডেন বল, আর গোল্ডেন গ্লাভ উঠলো সিমনের হাতে
➤ শেষ ওভারের নাটকীয়তায় সিরিজ জিতলো টাইগাররা
➤ ভাঙা আঙুলে ১১ সেভ, ফাইনালে ট্র্যাজিক হিরো মার্তিনেজ
➤ কানাডায় প্রবেশে নতুন নিয়ম, মানতে হবে যেসব নির্দেশনা
➤ আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তির পোস্ট
➤ বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ
➤ সেবার বিশ্বকাপ জিতে কেঁদেছিলেন মেসি, এবার কাঁদলেন হেরে
➤ লাল ঢেউয়ে ভেসে গেল আকাশি-সাদা
➤ গোল্ডেন বুট জয় করলেন এমবাপ্পে
➤ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
➤ টমসমব্রিজ সড়কের গলার কাঁটা সরল তিন দশক পর
➤ কুমিল্লা জিলা স্কুলের ৩২ ছাত্র পেলো এ্যালামনাই শিক্ষাবৃত্তি
➤ সময় ও ব্যয় বাড়ে; শেষ হয় না সেতুর কাজ
➤ কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৭১২, বহিষ্কার এক
➤ বাঞ্ছারামপুরে বিলে গোসল করতে যেয়ে শিশুর মৃত্যু। এলাকায় শোকের মাতম।
➤ চাকরিরত অবস্থায় মৃত্যু: কুসিক কর্মী বাবুলের পরিবারকে ২ লাখ টাকার আর্থিক সহায়তা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
➤ সামান্য বৃষ্টিতেই বেহাল ব্রাহ্মণপাড়া প্রধান সড়ক, ১৭ গ্রামের মানুষের চরম ভোগান্তি
➤ ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনায় সিক্ত ইউএনও মাহমুদা জাহান
➤ বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী ও মেয়েকে কুপিয়ে জখমের অভিযোগ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir