প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Aug 2025, 11:43 AM
দেবীদ্বার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার
মোঃ মাসুদ রানা, দেবীদ্বার
কুমিল্লার দেবীদ্বারে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত রুবেল হত্যা মামলার সন্ধিগ্ধ আসামী আওয়ামীলীগ নেতা আঃ কুদ্দুন(৫০)কে গ্রেফতার করেছে পুলিশ। আঃ কুদ্দুস(৫০) দেবীদ্বার উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত: মজু মিয়ার পুত্র। সে সুবিল ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে পুলিশ আটক করে। উল্লেখ্য গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেবীদ্বার পৌর সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক (বাদশা) রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
গ্রেফতার হওয়া আওয়ামীলীগ নেতা আঃ কুদ্দুস এজহারভূক্ত আসামী না হলেও তাকে ঘটনার দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরোধী অবস্থানে ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রফতার করা হয়। আঃ কুদ্দুস রুবেল হত্যা মামলার সন্ধিগ্ধ আসামী। ভিডিও ফুটেজে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরোধী অবস্থানে থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...