প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Aug 2025, 11:43 AM
বুড়িচংয়ে সবজি ক্ষেতে গাঁজার চাষ, চাষী আটক
বুড়িচং প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলায় সবজিক্ষেতে গাঁজা চাষের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাজা গাঁজা গাছসহ এক গাঁজাচাষীকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তাগণ গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলা প্রশাসন, বুড়িচং থানা পুলিশ ও কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ টিম অভিযান পরিচালনা করে।
জানা গেছে, দুলাল মিয়া দীর্ঘদিন ধরে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর লোকদেরকে ফাঁকি দিয়ে সবজিক্ষেতের আড়ালে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন। আটক ব্যক্তি মৃত মো. কালা মিয়ার ছেলে। তার বাড়ি বুড়িচং উপজেলার বাড়াইল পশ্চিম পাড়া। এ ঘটনায় রাতেই কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ মুরাদ হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, "আসামিকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। গতকাল ৩১ জুলাই বৃহস্পতিবার সকালে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযানে একটি গাঁজা গাছ উদ্ধার করা হলেও ধারণা করা হচ্ছে, অভিযানের আগেই তিনি অতিরিক্ত গাছ সরিয়ে ফেলেছেন। পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে এক বক্স শুকনো গাঁজা ও ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...