প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Aug 2025, 12:07 PM
কুয়েতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত
জসিম উদ্দিন ভূঁইয়া কুয়েত প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, এবং রেমিট্যান্স যোদ্ধা দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। বুধবার (৩০ জুলাই) দিবসটি উপলক্ষে জুলাই আগস্টের গ্রাফিতি ও ফটো-গ্যালারি উদ্বোধন এবং আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এ অনুষ্ঠানের উদ্বোধন করেন,পরে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে দিবসটির কর্মসূচী শুরু হয়। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ওপর কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও রেমিট্যান্স যোদ্ধা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।
এসময় রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, জুলাই আগস্টের আন্দোলন ছিল গণতন্ত্র, ন্যায়বিচার এবং মৌলিক অধিকারের সপক্ষে একটি বলিষ্ঠ ও ঐক্যবদ্ধ কন্ঠস্বর যেখানে লাখো মানুষ শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে এসেছিল একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং মানুষের কল্যাণে প্রতিশ্রুতবদ্ধ রাষ্ট্র গঠনের প্রত্যাশায়।
তিনি আরো উল্লেখ করেন, জুলাই-আগস্টের ভাবধারা বহন করে কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা প্রতিনিয়ত পরিশ্রম করে সৎভাবে জীবনযাপন করে দেশের জন্য রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে নিরব সংগ্রাম করে যাচ্ছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফত...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আসিফ নামে এক ব্যক্তিকে...
চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লা শহরতলীর এলাকার পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯ শ...
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়...
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ...
ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামে বসতঘরের পাশে বাঁশঝাড়ের ন...
দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষর...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরও একট...
বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়ুচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শ্রীমন্তপুর এম এ ছাত...