প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Aug 2025, 12:08 PM
বাঞ্ছারামপুরে পিবিজিএসআই পুরস্কার, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান
বাঞ্ছারামপুর প্রতিনিধি
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (চইএঝঋও) স্কিমের আওতায় বাঞ্ছারামপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) , সকালে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার সভাপতিত্বে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, বাঞ্ছারামপুর ও জেলা শিক্ষা অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপপরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা) মোঃ তারিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন গবেষণা কর্মকর্তা এসইডিপিড. গৌতম কুমার রায়, জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন।
বক্তারা বলেন, এই পুরস্কার শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করবে এবং তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, পিবিজিএসআই স্কিমের আওতায় মোট ৩৬ জন শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য প্রেরণের কথা থাকলেও, ৩ জনের তথ্য না পাওয়ায় ৩৩ জন শিক্ষার্থীর তথ্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে কুবি উপাচার্যের কাছে...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোতে স্বচ্ছ ও নীতিভিত্তিক আসন বরাদ্দ, রাজনৈ...
হোমনায় বর্জ্য থেকেই তৈরী হবে পরিবেশ বান্ধব ভার্মি কম্পোস্ট স...
আবদুল হক সরকারকুমিল্লার হোমনা পৌরসভার প্রতিদিনের গৃহস্থালি বর্জ্য আর শুধু দুর্গন্ধ ও পরিবেশ দূষণের ক...
বেইলি সেতু ভেঙে পড়লো ইটবোঝাই বাল্কহেডের ওপর
নিজস্ব প্রুতিবেদক, দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে খামারপাড়ায় খিরাই নদের ওপর নির্মিত বেইলি সেতু ভেঙ...
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে জরুরি সভা
আয়েশা আক্তার।। অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বর্তমান বাজার পরিস্থিতি পর্যালো...
হামলা স্থগিত, সোমবারই যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু: ট্রাম্প
মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্...
চাকরির বাজারে চাপ, প্রতি পদে ২৮৭ আবেদনকারী
করোনাভাইরাস মহামারির পর দেশের প্রাতিষ্ঠানিক শ্রমবাজারে প্রতি শূন্য পদের বিপরীতে চাকরিপ্রার্থীর প্রতি...