প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 29 Aug 2026, 8:13 PM
ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের
এফএনএস স্পোর্টস:
ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা ¯^ীকার করেছেন আর্জেন্টিনার দুই ক্রীড়া বিপণন নির্বাহী হুগো জিনকিস ও তাঁর ছেলে মারিয়ানো জিনকিস| লাভজনক বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের সম্প্রচার ও বিপণন¯^ত্ব পেতে ঘুষ দেওয়ার কথা ¯^ীকার করে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন তাঁরা| গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আদালতে জমা দেওয়া নথিতে বাবা-ছেলের এই ¯^ীকারোক্তির বিষয়টি প্রকাশ্যে আসে| হুগো ও মারিয়ানো দুজনই আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ‘ফুল প্লে’র সহ-মালিক| ২০১৫ সালে ফিফা ও উত্তর ও দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনগুলোকে ঘিরে শুরু হওয়া ব্যাপক দুর্নীতি তদন্তের পর তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল| ওই তদন্ত বিশ^ ফুটবল প্রশাসনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করে| এর অংশ হিসেবে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযানও চালানো হয়| আদালতের নথি অনুযায়ী, বিশ^কাপ বাছাইপর্ব, কোপা আমেরিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল ম্যাচের লাভজনক মিডিয়া ও বিপণন¯^ত্ব পেতে জিনকিসরা ফিফা, কনকাকাফ ও কনমেবলের কর্মকর্তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেন| এ জন্য তাঁরা পরিকল্পিতভাবে ঘুষের লেনদেনে জড়ান| নথিতে বলা হয়েছে, বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের সম্প্রচার ও বিপণন¯^ত্ব পাওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের সহযোগিতা নিশ্চিত করতে জিনকিসরা কয়েক কোটি ডলার বাণিজ্যিক ঘুষ দিয়েছেন এবং আরও ঘুষ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছিলেন| যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে করা সমঝোতা চুক্তির আওতায় জিনকিসদের বিরুদ্ধে আনা জালিয়াতির অভিযোগ প্রত্যাহার করার বিষয়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র| তবে চুক্তির অংশ হিসেবে ৫ কোটি ডলার বাজেয়াপ্ত করতে সম্মত হয়েছেন হুগো ও মারিয়ানো| বিচার স্থগিতের চুক্তি বা ডিফার্ড প্রসিকিউশন অ্যাগ্রিমেন্টের আওতায় তাঁরা ফিফা, কনকাকাফ ও কনমেবলকে প্রতারণার উদ্দেশ্যে একটি পরিকল্পনা করার কথাও ¯^ীকার করেছেন| বিশ^কাপ বাছাইপর্ব ও কোপা আমেরিয়ার মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সম্প্রচার¯^ত্ব পাওয়ার ক্ষেত্রেও ঘুষের আশ্রয় নেওয়ার কথা আদালতের নথিতে উঠে এসেছে| ২০১৫ সালের তদন্তের পর ফিফা, কনমেবল ও কনকাকাফের বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ ওঠে| তদন্তের ধারাবাহিকতায় একাধিক গ্রেপ্তার, বিচার, দোষী সাব্যস্ত হওয়া এবং আদালতে অপরাধ ¯^ীকারের ঘটনাও ঘটে| সেই বহুল আলোচিত দুর্নীতি তদন্ত শুরুর এক দশকের বেশি সময় পর এবার ঘুষ দেওয়ার কথা ¯^ীকার করলেন আর্জেন্টিনার এই দুই ক্রীড়া বিপণন নির্বাহী|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফত...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আসিফ নামে এক ব্যক্তিকে...
চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লা শহরতলীর এলাকার পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯ শ...
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়...
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ...
ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামে বসতঘরের পাশে বাঁশঝাড়ের ন...
দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষর...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরও একট...
বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়ুচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শ্রীমন্তপুর এম এ ছাত...