...
শিরোনাম
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা ⁜ চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি ⁜ জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো ⁜ লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ ⁜ এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম ⁜ ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের ⁜ নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা ⁜ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের ⁜ বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের ⁜ পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের ⁜ এ সপ্তাহের ওটিটিতে দেখা যাবে যে সিনেমা-সিরিজ ⁜ নতুন পরিচয়ে আসছেন জেফার, এবার নিজের সুরে অ্যালবাম ⁜ ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত, নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর ⁜ মা ও বিবাহিত হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি ⁜ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২ ⁜ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল ⁜ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব ⁜ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি ⁜ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা ⁜ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 29 Aug 2026, 8:14 PM

...
এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম News Image

এফএনএস স্পোর্টস:

ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সেও ফুটবল ক্লাবের মালিক হতে পারেন ডেভিড বেকহ্যাম| ফরাসি ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব এফসি নঁত কেনার আলোচনা শুরু করেছেন ইংল্যান্ডের সাবেক এই তারকা ফুটবলার| ফরাসি সংবাদমাধ্যম ওয়েস্ট-ফ্রঁস-এর বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সংকটে থাকা নঁত কিনতে আগ্রহী একটি বিনিয়োগ প্রকল্প বা কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত থাকতে পারেন বেকহ্যাম| তবে ঠিক কী ভূমিকায় সাবেক ডিফেন্ডার এই উদ্যোগে থাকবেন, তা এখনো স্পষ্ট নয়| বর্তমান মালিক ওয়ালদেমার কিতা ক্লাবটি বিক্রির কথা ভাবছেন বলে জানা গেছে| ২০০৭ সালে নঁতের মালিকানা নেওয়া পোলিশ ব্যবসায়ী কিতার কাছে ইতোমধ্যে অন্তত তিনবার প্রস্তাব দেওয়া হয়েছে| এর মধ্যে দুটি প্রস্তাব ব্রিটেনভিত্তিক বিনিয়োগ তহবিলের সঙ্গে সংশ্লিষ্ট| নঁতের সম্ভাব্য মালিকানা পরিবর্তন নিয়ে উচ্চপর্যায়ের আলোচনায় বেকহ্যামের নামও একাধিকবার উঠে এসেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে| ফরাসি ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব নঁত বর্তমান সময়ে কঠিন সময় পার করছে| আটবারের ফরাসি লিগ চ্যাম্পিয়ন দলটি গত মৌসুমে লিগ ১ থেকে অবনমিত হয়েছে| নতুন মৌসুমে লিগ ২-এ নিজেদের প্রথম তিন ম্যাচেই হেরে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে তারা| কিতার মালিকানায় ক্লাবটির পরিস্থিতি নিয়েও দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট সমর্থকেরা| তাঁর ১৯ বছরের দায়িত্বকালে নঁত দুইবার দ্বিতীয় স্তরে নেমেছে এবং বদল হয়েছে ২৪ জন প্রধান কোচ| কিতার ছেলে ফ্রাঙ্ক কিতা বর্তমানে ক্লাবটির প্রধান নির্বাহীর দায়িত্বে রয়েছেন| নঁত অধিগ্রহণের উদ্যোগ সফল হলে সেটি হবে বেকহ্যামের ক্লাব মালিকানা যাত্রায় নতুন সংযোজন| ২০০৭ সালে এলএ গ্যালাক্সিতে যোগ দেওয়ার সময় চুক্তিতে পাওয়া বিশেষ অধিকার কাজে লাগিয়ে ২০১৪ সালে তিনি এমএলএসের একটি নতুন ফ্র্যাঞ্চাইজি গড়ার উদ্যোগ নেন| সেই প্রকল্প থেকেই জন্ম নেয় ইন্টার মায়ামি| ২০২০ সালে মেজর লিগ সকারে এই ক্লাবটির অভিষেক হয়| এ ছাড়া বেকহ্যাম ২০১৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্লাস অব ৯২-এর সতীর্থদের সঙ্গে স্যালফোর্ড সিটির ১০ শতাংশ মালিকানা কেনেন| পরে ২০২৫ সালে গ্যারি নেভিলকে সঙ্গে নিয়ে ক্লাবটির নতুন মালিকানা কনসোর্টিয়ামের নেতৃত্বেও ছিলেন তিনি|




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্ত...

এফএনএস স্পোর্টস: খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরে প্রকাশিত হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়...

চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি

এফএনএস স্পোর্টস: ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলের বড় জয় নিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুমে টানা দ্বিতী...

জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো

এফএনএস স্পোর্টস: রেকর্ড গড়ার রাতটাকে আরও বিশেষ করে তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো| আল তাওউনের বিপক্ষে জ...

লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ

এফএনএস স্পোর্টস: লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার...

ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা  স্বীকার দুই আর্জেন্টাইনের
ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন...

এফএনএস স্পোর্টস: ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ক...

নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা
নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা

এফএনএস বিদেশ : নেপালের বিভিন্ন অংশে বিধ্বংসী বন্যার পর দেশটির সরকার যখন লাশ গুনছে, তখন চোরেরা গুনছে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা
➤ চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
➤ জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
➤ লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
➤ এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
➤ ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের
➤ নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা
➤ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
➤ বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের
➤ পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
➤ এ সপ্তাহের ওটিটিতে দেখা যাবে যে সিনেমা-সিরিজ
➤ নতুন পরিচয়ে আসছেন জেফার, এবার নিজের সুরে অ্যালবাম
➤ ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত, নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর
➤ মা ও বিবাহিত হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি
➤ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
➤ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
➤ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব
➤ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি
➤ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
➤ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir