...
শিরোনাম
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার ⁜ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার ⁜ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা ⁜ দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা ⁜ বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী পালিত ⁜ বাঞ্ছারামপুরে তালা ভেঙে মাজারের দানবাক্স লুট! ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন সূর্যমুখী একাদশ ⁜ বুড়িচংয়ে বৃদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ⁜ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযান, ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ রামচন্দ্রপুরে স্বনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত ⁜ ১২ কোটি টাকা ঋণের বোঝা কেটিসিসির মাথায় ⁜ কুমিল্লায় আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত ⁜ সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আর্থিক সহায়তা প্রদান ⁜ দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ----হাসনাত আবদুল্লাহ ⁜ বুুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ⁜ ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন করার অভিযোগে পুত্রবধূ আটক ⁜ শাহরাস্থিতে ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৬০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, আটক দুইজন ⁜ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শেফ ডে উদযাপিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 30 Aug 2026, 8:56 AM

...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি করতে হবে-মুখ্য সংগঠক সার্জিস আলম News Image
মাহফুজ নান্টু কুমিল্লা।। 

বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, প্রতি ওয়ার্ডে, প্রতিটি ঘরে এনসিপির কর্মী তৈরি করতে পারলে আগামীতে বাংলাদেশের মানুষ বিএনপির কথা চিন্তাও করবে না।

শনিবার দুপুরে কুমিল্লার একটি পার্টি সেন্টারে এনসিপির সাংগঠনিক সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ছয় মাস যেতে না যেতেই মানুষ বিএনপিকে অন্য কিছুর সঙ্গে তুলনা করা শুরু করে দিয়েছে। আমরা বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না। আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং ২৪-এর আন্দোলনে ১৪ শতাধিক মানুষ হত্যার সঙ্গে জড়িত গণহত্যাকারী দল। খুনি আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটি নরপিশাচ।


তিনি আরও বলেন, আমরা এখনো বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না। তবে বিএনপি যদি চাঁদাবাজি করে, আমরা তাদের চাঁদাবাজ বলব। বিএনপির নেতাকর্মীরা যদি মাদক ব্যবসা করে, আমরা তাদের মাদক ব্যবসায়ী বলব। আমরা তাদের কোনো ছাড় দিতে পারব না।

সার্জিস আলম বলেন, প্রতি ওয়ার্ডে, প্রতিটি ঘরে যদি এনসিপির লোক তৈরি করতে পারি, তাহলে আগামীতে বাংলাদেশের মানুষ বিএনপির কথা চিন্তা করবে না।’ এ সময় তিনি দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি কুমিল্লা মহানগরের আহ্বায়ক মো. সিরাজুল হক। 

সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, যুগ্ম সদস্য সচিব জয়নায়াল আবেদীন শিশির, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার।

এ ছাড়া কুমিল্লা উত্তর জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া সরকার ও সদস্য সচিব রবিউল মনির চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক ব্যারিস্টার মোহাম্মদ মাজহারুল ইসলাম ও সদস্য সচিব সৈয়দ আহসান টিটু, কুমিল্লা মহানগর এনসিপির আহ্বায়ক মো. সিরাজুল হক ও সদস্য সচিব মাসুমুল বারী কাওসার উপস্থিত ছিলেন।

এ সময় জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক নাঈম ভূঁইয়া ও সদস্য সচিব মোহাম্মদ অনিক, কুমিল্লা মহানগর জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মোস্তফা জিহান ও সদস্য সচিব মাহবুব মজুমদার, জাতীয় যুবশক্তি কুমিল্লা জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুল হাসান কিবরিয়া, কুমিল্লা মহানগর জাতীয় যুবশক্তির আহ্বায়ক আবু রায়হান ও সদস্য সচিব আব্দুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফত...

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আসিফ নামে এক ব্যক্তিকে...

চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার

আয়েশা আক্তারকুমিল্লা শহরতলীর এলাকার পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯ শ...

কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়...

​মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ...

ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামে বসতঘরের পাশে বাঁশঝাড়ের ন...

দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে  জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা
দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষর...

মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরও একট...

বুড়িচং বাকশীমূলের সাবেক   চেয়ারম্যান নুরুল ইসলামের   ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়ুচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শ্রীমন্তপুর এম এ ছাত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার
➤ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
➤ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
➤ দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা
➤ বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
➤ বাঞ্ছারামপুরে তালা ভেঙে মাজারের দানবাক্স লুট!
➤ ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন সূর্যমুখী একাদশ
➤ বুড়িচংয়ে বৃদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
➤ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযান, ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ রামচন্দ্রপুরে স্বনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত
➤ ১২ কোটি টাকা ঋণের বোঝা কেটিসিসির মাথায়
➤ কুমিল্লায় আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত
➤ সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আর্থিক সহায়তা প্রদান
➤ দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ----হাসনাত আবদুল্লাহ
➤ বুুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষে পূজামণ্ডপ পরিদর্শন
➤ ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন করার অভিযোগে পুত্রবধূ আটক
➤ শাহরাস্থিতে ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৬০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, আটক দুইজন
➤ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শেফ ডে উদযাপিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir