...
শিরোনাম
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিমন্ত্রী ⁜ কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুসিক ্প্রশাসক ⁜ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষিমন্ত্রী ⁜ গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী ⁜ বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?" ⁜ কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রমণকারী ⁜ নাঙ্গলকোটে অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ, আদালতে মামলা দায়ের ⁜ মুরাদনগরে মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা ⁜ বুড়িচংয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ⁜ বুড়িচং সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেফতার ⁜ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ১৬ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৮ ⁜ ব্রাহ্মণপাড়ায় পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক, ভালো দামের প্রত্যাশা ⁜ বিএনপি কাহারো পৈতৃক সম্পত্তি নয়,এটা একটি আদর্শের নাম-মো.আবুল কালাম এমপি ⁜ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড পথসভা আজ ⁜ চান্দিনায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতি অনুষ্ঠান ⁜ কুমিল্লা-মিরপুর সড়কে যানজট, নিরসনের দাবিতে মানববন্ধন ⁜ মুরাদনগরে ইলিশবাহী পিকআপে ডাকাতি ⁜ নিষিদ্ধ সংগঠনের নেতাদের দিয়ে ১৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব দেওয়ার পাঁয়তারা, তৃণমূলে ক্ষোভ ⁜ তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধে খুনের ঘটনায় ২০জনকে আসামী করে মামলা : আটক-৪ ⁜ শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 5 Sep 2026, 12:49 AM

...
গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী News Image
মাহফুজ নান্টু কুমিল্লা

ল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) কিংবা খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, এসব রোগ প্রতিরোধে দেশে পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে। কুমিল্লায় স্থাপিত ভ্যাকসিন কারখানায় উৎপাদনও বাড়ানো হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লা আদর্শ সদর উপজেলার রায়ঁচু ঈদগাহ মাঠে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) উদ্ভাবিত ল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ও গোটপক্স ভ্যাকসিনের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, গত বছর পাঁচ লাখ ভ্যাকসিন উৎপাদন করা হয়েছিল। এ বছর প্রায় ২০ লাখ ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগে আমদানি করা ভ্যাকসিনের প্রতিটির দাম ছিল প্রায় ২৫০ টাকা। বর্তমানে দেশে নিজেদের কারখানায় উৎপাদন করায় প্রতিটি ভ্যাকসিনের দাম রাখা হয়েছে মাত্র ৫০ টাকা। ফলে কৃষক ও গৃহস্থরা কম খরচে গবাদিপশুকে টিকা দিতে পারবেন।
তিনি বলেন, ল্যাম্পি স্কিন ও খুরা রোগ নিয়ে কৃষকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশে সারেরও পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, দেশে কয়েক মাসের জন্য পর্যাপ্ত সার মজুদ রয়েছে। তবে একটি শ্রেণি সরকারকে বিব্রত করার জন্য ষড়যন্ত্র করে সারের সংকটের গুজব ছড়াচ্ছে।
টিকাদান ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান তুহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।


ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিমন্ত্রী
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিম...

নিজস্ব প্রতিবেদককুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুসিক ্প্রশাসক
কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুস...

আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে...

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষিমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণ...

নিজস্ব প্রতিবেদকমৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সা...

বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পাট চাষ কইরা কি করুম? ১মন পাট বেইচ্চা (...

কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রমণকারী
কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রম...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীতে প্রাতঃভ্রমণকারীদের অন্যতম সামাজিক সংগঠন 'আমরা তোমাদের ভুলবো না...

নাঙ্গলকোটে অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ, আদালতে মামলা দায়ের
নাঙ্গলকোটে অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ, আদালতে মামলা দায়ের

নাঙ্গলকোট প্রতিনিধিনাংগলকোট উপজেলার বকশগঞ্জ ইউনিয়নের দঃ চাঁদপুর গ্রামের মৃত নাদু মিয়ার পুত্র হাজী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিমন্ত্রী
➤ কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুসিক ্প্রশাসক
➤ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষিমন্ত্রী
➤ গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী
➤ বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
➤ কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রমণকারী
➤ নাঙ্গলকোটে অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ, আদালতে মামলা দায়ের
➤ মুরাদনগরে মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা
➤ বুড়িচংয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
➤ বুড়িচং সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেফতার
➤ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ১৬ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৮
➤ ব্রাহ্মণপাড়ায় পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক, ভালো দামের প্রত্যাশা
➤ বিএনপি কাহারো পৈতৃক সম্পত্তি নয়,এটা একটি আদর্শের নাম-মো.আবুল কালাম এমপি
➤ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড পথসভা আজ
➤ চান্দিনায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতি অনুষ্ঠান
➤ কুমিল্লা-মিরপুর সড়কে যানজট, নিরসনের দাবিতে মানববন্ধন
➤ মুরাদনগরে ইলিশবাহী পিকআপে ডাকাতি
➤ নিষিদ্ধ সংগঠনের নেতাদের দিয়ে ১৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব দেওয়ার পাঁয়তারা, তৃণমূলে ক্ষোভ
➤ তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধে খুনের ঘটনায় ২০জনকে আসামী করে মামলা : আটক-৪
➤ শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir