...
শিরোনাম
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার ⁜ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার ⁜ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা ⁜ দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা ⁜ বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী পালিত ⁜ বাঞ্ছারামপুরে তালা ভেঙে মাজারের দানবাক্স লুট! ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন সূর্যমুখী একাদশ ⁜ বুড়িচংয়ে বৃদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ⁜ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযান, ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ রামচন্দ্রপুরে স্বনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত ⁜ ১২ কোটি টাকা ঋণের বোঝা কেটিসিসির মাথায় ⁜ কুমিল্লায় আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত ⁜ সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আর্থিক সহায়তা প্রদান ⁜ দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ----হাসনাত আবদুল্লাহ ⁜ বুুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ⁜ ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন করার অভিযোগে পুত্রবধূ আটক ⁜ শাহরাস্থিতে ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৬০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, আটক দুইজন ⁜ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শেফ ডে উদযাপিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Sep 2026, 12:50 AM

...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষিমন্ত্রী News Image

নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এ দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ সমান অধিকার ও মর্যাদার অংশীদার। দেশকে সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করে গড়ে তোলার দায়িত্বও সবার।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্যায়, অবিচার কিংবা অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না। সব ধর্মের মূল শিক্ষা মানবকল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেওয়া। মানুষের কল্যাণ নিশ্চিত করা গেলে সমাজ ও রাষ্ট্রের কল্যাণও নিশ্চিত হবে।
তিনি বলেন, এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের সবার।
 বাংলাদেশে যারা বসবাস করেন, তারা প্রত্যেকেই দেশের সমান অংশীদার। তাই একটি সুন্দর ও শান্তিপূর্ণ দেশ গড়ে তোলার দায়িত্বও সবার।

আগামী প্রজন্মের জন্য আরও উন্নত, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, পূর্বসূরিরা আমাদের জন্য একটি দেশ রেখে গেছেন। সেই দেশকে আরও সমৃদ্ধ করে আগামী প্রজন্মের হাতে তুলে দেওয়া বর্তমান প্রজন্মের অন্যতম দায়িত্ব। সব সম্প্রদায়ের মানুষ ভালোবাসা, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থাকলে দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত হবে।

সমাজে কিছু অসাধু ও দুষ্কৃতিকারী সব সময়ই ছিল এবং এখনও আছে উল্লেখ করে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ ন্যায়, কল্যাণ ও সুন্দরের পক্ষে। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ভালো মানুষগুলো একসঙ্গে দাঁড়ালে কোনো অন্যায় বা অপশক্তিই সমাজে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি কুমিল্লার আহ্বায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ও জেলা প্রশাসক মিজ রোজী আক্তার।

অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব শ্রী দিলীপ নাগ কানাই, যুগ্ম আহ্বায়ক শ্রী সুব্রত চৌধুরী তপু ও শ্রী সঞ্জিত দেবনাথসহ কুমিল্লার সনাতনী সমাজের নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে কৃষিমন্ত্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফত...

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আসিফ নামে এক ব্যক্তিকে...

চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার

আয়েশা আক্তারকুমিল্লা শহরতলীর এলাকার পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯ শ...

কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়...

​মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ...

ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামে বসতঘরের পাশে বাঁশঝাড়ের ন...

দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে  জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা
দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষর...

মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরও একট...

বুড়িচং বাকশীমূলের সাবেক   চেয়ারম্যান নুরুল ইসলামের   ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়ুচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শ্রীমন্তপুর এম এ ছাত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার
➤ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
➤ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
➤ দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা
➤ বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
➤ বাঞ্ছারামপুরে তালা ভেঙে মাজারের দানবাক্স লুট!
➤ ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন সূর্যমুখী একাদশ
➤ বুড়িচংয়ে বৃদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
➤ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযান, ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ রামচন্দ্রপুরে স্বনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত
➤ ১২ কোটি টাকা ঋণের বোঝা কেটিসিসির মাথায়
➤ কুমিল্লায় আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত
➤ সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আর্থিক সহায়তা প্রদান
➤ দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ----হাসনাত আবদুল্লাহ
➤ বুুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষে পূজামণ্ডপ পরিদর্শন
➤ ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন করার অভিযোগে পুত্রবধূ আটক
➤ শাহরাস্থিতে ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৬০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, আটক দুইজন
➤ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শেফ ডে উদযাপিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir