প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Aug 2025, 11:46 AM
কুমিল্লায় বাস-সিএজি মুখোমুখি সংঘর্ষ, প্রবাসী নিহত, আহত ৫
মোঃ মাসুদ রানা, দেবীদ্বার
নিখোঁজের আট মাস পর শিশু সন্তানের খোঁজ পেয়ে সন্তানকে নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন মা-নানী- মামাসহ ৫ জন। এ ঘটনায় ওমান প্রবাসী মোঃ ইব্রাহীম সরকার (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহত ওমান প্রবাসী যুবক ইব্রাহীম সরকার দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ডাংগারীপাড় নোয়াবাড়ি(সরকার বাড়ি)’র জুলুশ মিয়ার পুত্র। তিনি ময়নামতি থেকে আসা দূর্ঘটনায় কবলিত সিএনজির যাত্রী ছিলেন।
দূর্ঘটনাটি ঘটে রবিবার (৩ আগষ্ট) বিকেল ৩টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে।
প্রত্যক্ষদর্শিরা জানান, কুমিল্লাগামী ফারজানা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাসের সাথে দেবীদ্বারগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে কংশনগর ইউনিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এসময় ওমান প্রবাসী ইব্রাহিম নামের এক যুবকের মৃত্যু হয়।
তাছাড়াা নোয়াখালী থেকে মোহাম্মদ হোসাইন(৮) নামে এক শিশু ৮ মাস পূর্বে নিঁেখাজ হয়। নিখোঁজের পর থেকে ওই শিশুটি দেবীদ্বার সরকারী শিশু পরিবারে আশ্রিত ছিল। শিশুটির বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নামাতচর গ্রামের, তার বাবার নাম মো. আলমগীর। শিশুটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে তার মা’ জরিনা বেগম(৩৫), হোসাইনের নানী মনোয়ারা বেগম(৫৮), মামা অলি উদ্দীন( ৪২) এবং অপর এক নারী ও সিএনজি চালকসহ ৫জনই দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে হোসাইনের নানী মনোয়ারা বেগম গুরুতর আহত হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে কুমিল্লা ময়নামতি হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো. ইকবাল বাহার মজুমদার দূর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ, দূর্ঘটনায় কবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে আছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...