...
শিরোনাম
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার ⁜ চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট ⁜ দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা ⁜ দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী ⁜ ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু ⁜ লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি ⁜ বুড়িচংয়ে শিক্ষা ও সেবা কাউন্সিলের উদ্যোগে বৃত্তি পরীক্ষার সনদ, নগদ অর্থ ও পুরস্কার বিতরণ ⁜ বাঞ্ছারামপুরে চাঞ্চল্যকর মুকবুল হত্যার আসামী রুবেল,আঁখি সহ ৪ জন ৩ দিনের রিমান্ডে। বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ⁜ দি অপটিমিষ্টস এর ব্যবস্থাপনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ⁜ সব লোকে কয় কি জাত সংসারে’—কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত ⁜ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ⁜ কক্সবাজারের নীল জলে দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর পাঠ: লেইস প্রকল্পের আনন্দমুখর শিক্ষা সফর সম্পন্ন ⁜ ধর্মমন্ত্রী কায়কোবাদের আশু আরোগ্য কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল ⁜ ব্রাহ্মণপাড়ায় শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে ইউএনও ওসির মণ্ডপ পরিদর্শন ⁜ কুমিল্লায় ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও যুব সংগঠনগুলোকে অনুদান প্রদান। ⁜ কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মনিটরিং সেল উদ্বোধন ও পূজামণ্ডপ পরিদর্শন ⁜ কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিন আযীম কনফারেন্স অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ⁜ কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ⁜ বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Aug 2025, 12:58 PM

...
বাঞ্ছারামপুরের সেই কোটিপতি কাজীর বিরুদ্ধে এবার নারী কেলেংকারীর অভিযোগ, হাতে নাতে ধরা News Image

ফয়সল  আহমেদ খান

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের  কাজী হেলাল উদ্দিনের বিরুদ্ধে পরকীয়াসহ নারী কেলেংকারির হাতে নাতে ধরা পড়ার ভিডিওসহ অভিযোগ পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বহু বাল্যবিবাহ রেজিষ্ট্রেশন করার কারিগর ও কোটিপতি কাজী হেলাল কাজী গত ২৫ জুন গভীর রাতে সোনারামপুর ইউনিয়নের চরমরিচাকান্দির গ্রামের বিলপাড় মহল্লার ট্রাক চালক সুলতান মিয়ার স্ত্রীর সাথে অনৈতিক কাজ করতে গেলে এলাকাবাসী হাতেনাতে ধরে ফেলে। পরে,এলাকাবাসী তাকে উত্তম মাধ্যম দেয়। কাজী হেলাল কতিপয় যুবককে ম্যানেজ করে সেখান থেকে পালিয়ে চলে আসতে সক্ষম হয় বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানান। বিষয়টি এতোদিন গোপন থাকলেও আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ হয়ে পড়ে।

আফজাল মিয়া নামে এক এলাকাবাসী জানান, ২ বছর আগে এই মহিলার সাথে অনৈতিক কাজ করার সময় একই কায়দায় ধরা পড়ার পর, ম্যানেজ করে উদ্ধার হন। অথচ,কাজী হেলাল উদ্দিন ৪ টি বিয়ে করেছেন।

এবিষয়ে চরমরিচাকান্দি গ্রামের মহিলা ওয়ার্ড মেম্বার হনুফা বেগম বলেন, কাজী হেলাল একজন দুশ্চরিত্র কাজী। তার দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার। স্থানীয় আরেক ওয়ার্ড মেম্বার জামাল মেম্বার বলেন, "তার বিরুদ্ধে তদন্ত করে নিকাহ রেজিস্ট্রার পদ বাতিল করা দরকার।"

অনুসন্ধানে জানা গেছে, সাবেক আওয়ামী লীগের এমপি ক্যা.তাজের ভাগিনা জনি চেয়ারম্যানকে ২০ লক্ষ টাকা ঘুষ দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পায়। গত ৫ আগষ্টের পর তিনি নিজেকে বিএনপি ঘরানার কাজী হিসেবে দাবী করে নানান অনিয়ম, দূর্নীতি ও নারীঘটিত কেলেঙ্কারি করতে থাকেন।এনিয়ে একাধিকবার সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও জেলা রেজিস্ট্রার অদৃশ্য কারনে  কোন ব্যবস্থা নেয়া থেকে বিরত থাকেন।

উল্লেখ্য, বিবাহের নামে নিকাহ রেজিস্ট্রারের (কাজি) বিরুদ্ধে বাল্যবিবাহ নিবন্ধনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। তার  বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দীর্ঘদিন যাবত দাবী করে আসছে এলাকাবাসী। সোনারামপুর ইউনিয়নের দুই যুবক নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, আমরা কাবিননামা তুলতে চাইলে একজনের কাছ থেকে ১১ হাজার ও অন্যজনের কাছ থেকে ১৫ হাজার টাকা দাবী করেন কাজী হেলাল উদ্দিন।

খোঁজ  নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা তথা বাঞ্ছারামপুর উপজেলার মধ্যে সবচেয়ে বেশী বাল্য বিবাহের স্বীকার হন সোনারামপুর ইউনিয়নের মেয়েরা। তারপর রয়েছে, উজানচর ও ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন।

জানা গেছে,পার্শ্ববর্তী নরসিংদী ও সোনারামপুরে তার বাড়ি রয়েছে। এ ছাড়া রয়েছে বিপুল পরিমান ব্যাংক ব্যালেন্স। অভিযোগ প্রসঙ্গে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, হেলাল কাজীর বিষয়টিকে আমরা শক্তিশালী তদন্ত কমিটির মাধ্যমে ব্যবস্থা নিবো। বিষয়টি জেলা প্রশাসক ও জেলা রেজিস্ট্রার কে জানানো হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা রেজিস্ট্রার খালিদ মোহাম্মদ বিন আসাদ গতকাল মুঠোফোনে বলেন, বিষয়টি জানলাম। এখনো লিখিত অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ আমলে “নিকাহ নামা ও কোটিপতি  কাজী”র নামে নানা অনিয়ম করে রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া হেলাল কাজীর বিষয়ে বিভিন্ন  সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও উপর মহল সামাল দিতে তিনি, 'ম্যানেজ মাষ্টার' হিসেবে সিদ্ধ বলে অভিযোগ রয়েছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...

আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...

চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট

মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...

দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...

কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...

দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...

আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...

ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...

লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার
➤ চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
➤ দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা
➤ দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী
➤ ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
➤ লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
➤ বুড়িচংয়ে শিক্ষা ও সেবা কাউন্সিলের উদ্যোগে বৃত্তি পরীক্ষার সনদ, নগদ অর্থ ও পুরস্কার বিতরণ
➤ বাঞ্ছারামপুরে চাঞ্চল্যকর মুকবুল হত্যার আসামী রুবেল,আঁখি সহ ৪ জন ৩ দিনের রিমান্ডে। বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল
➤ দি অপটিমিষ্টস এর ব্যবস্থাপনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
➤ সব লোকে কয় কি জাত সংসারে’—কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত
➤ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
➤ কক্সবাজারের নীল জলে দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর পাঠ: লেইস প্রকল্পের আনন্দমুখর শিক্ষা সফর সম্পন্ন
➤ ধর্মমন্ত্রী কায়কোবাদের আশু আরোগ্য কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল
➤ ব্রাহ্মণপাড়ায় শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে ইউএনও ওসির মণ্ডপ পরিদর্শন
➤ কুমিল্লায় ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও যুব সংগঠনগুলোকে অনুদান প্রদান।
➤ কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মনিটরিং সেল উদ্বোধন ও পূজামণ্ডপ পরিদর্শন
➤ কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিন আযীম কনফারেন্স অনুষ্ঠিত
➤ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
➤ কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
➤ বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir