...
শিরোনাম
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা ⁜ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প ⁜ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম ⁜ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ ⁜ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত? ⁜ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের ⁜ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি ⁜ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক ⁜ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান ⁜ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি ⁜ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা ⁜ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ ⁜ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি ⁜ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট ⁜ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Aug 2025, 11:20 AM

...
বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় News Image

অশোক বড়–য়া

শোষণমুক্ত, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানোর মধ্য দিয়ে ৫ আগস্ট কুমিল্লায় উদযাপিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উৎসব। জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মেলন, স্মৃতিচারণ, সম্বর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে সকাল ৯টায়, সিটি করপোরেশনের উত্তর রামপুর গ্রামে জুলাই আন্দোলনে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত, মোনাজাত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার, পুলিশ সুপার নাজির আহমেদ খানসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. নুরুল হকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শহীদ মাসুম মিয়ার পিতা মো. শাহিন মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা।

পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নাজির আহমেদ খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হাজী আমিনুর রশিদ ইয়াসিন, সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ এবং মহানগর জামায়াত সভাপতি কাজী দ্বীন মোহাম্মদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, এনসিপি জেলা প্রধান সমন্বয়ক মো. সিরাজুল হক, যুগ্ম সমন্বয়ক মো. রাশেদুল হাসান ও মাসুল বারী কাউসার, মহানগর জামায়াত সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান প্রমুখ।

স্মৃতিচারণ করেন শহীদ মাসুম মিয়ার পিতা মো. শাহিন মিয়া, শহীদ হামিদুর রহমানের মাতা কাজী শারমিন আক্তার, আহত যোদ্ধা আবু সাঈদ রাফি, নবী নেওয়াজ, মো. বিল্লাল হোসেন, আব্দুল্লাহ আল বাকী, মো. ছালাম, জুলাই যোদ্ধা ইয়াসিন আরাফাত এবং শহীদ রিফাতের মাতা নিপা আক্তার।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মালিহা ও কবি নজরুল ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন। প্রারম্ভে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বক্তব্য সরাসরি অনলাইনে সম্প্রচার করা হয়।

পুলিশ সুপার নাজির আহমেদ খান উনার বক্তব্য জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জেলার বিভিন্ন উপজেলায় ১০ জন শহীদ হন এবং এ পর্যন্ত ৩৩টি মামলার মধ্যে একটি মামলার চার্জশিট প্রদান করা হয়েছে। সাবেক এমপি হাজী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, "জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"

জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার তাঁর বক্তব্যে বলেন, "২৪-এর গণঅভ্যুত্থান ছাত্রদের কোটা প্রথা বাতিলের দাবিতে শুরু হলেও পরে তা স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ আন্দোলনে রূপ নেয়। সরকার শহীদদের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে এবং শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সহায়তা প্রদান করছে।" তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সহায়তার আশ্বাস দেন এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, জামায়াত, এনসিপি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শহীদ পরিবার, জুলাই যোদ্ধা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা

নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে মাত্র...

ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প

এফএনএস বিদেশ : যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম

এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও গতকাল শুক...

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহ...

এফএনএস বিদেশ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণা...

জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?

এফএনএস বিদেশ : জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ দেশটিতে...

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
➤ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
➤ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
➤ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
➤ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
➤ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
➤ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
➤ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
➤ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান
➤ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি
➤ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা
➤ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ
➤ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি
➤ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir