প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Aug 2025, 11:24 AM
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কুমিল্লায় শহীদ মাসুমের কবরে পুষ্পস্তবক অর্পণ
নিজস্ব
প্রতিবেদক, সদর দক্ষিণ
জুলাই
গণঅভ্যুত্থানে নিহত শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত এবং কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন
করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ
খাঁনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ। মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ৯ টায় কুমিল্লা
সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন উত্তর রামপুর মসজিদের পাশে শহীদ মাসুম মিয়ার
কবরে পুস্পস্তবক অর্পন, কবর জিয়ারত এবং দোয়া ও মুনাজাত করা হয়। পরে কুমিল্লা সিটি কর্পোরেশনের
পক্ষ থেকে প্রশাসক সাইফ উদ্দিন আহমেদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ
মামুন, হাইওয়ে পুলিশের পক্ষ থেকে হাইওয়ে কুমিল্লা রিজিয়নে দায়িত্বপ্রাপ্ত এডিশনাল ডিআইজি
খায়রুল আলম, কুমিল্লা জেলা বিএনপির পক্ষ থেকে দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক মাহাবুব আলম
চৌধুরী, মহানগর বিএনপির পক্ষ থেকে যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মজুমদার, মহানগর জামায়াতের
পক্ষ থেকে মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন
নেতৃবৃন্দ শহীদ মাসুম মিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সদর দক্ষিণ মডেল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ
সেলিম, মহানগর জামায়াতের সেক্রেটারী মাহাবুবুর রহমান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহবায়ক
এডভোকেট আখতার হোসাইন, সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক ইঞ্জিনিয়ার সায়েম মজুমদার,
কুমিল্লা সিটি কর্পোরেশন কর নির্ধারণ কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া, ২২নং ওয়ার্ড
জামায়াতের নায়েবে আমীর মাহে আলম, সেক্রেটারি শহিদুল ইসলাম রাসেল, প্রিন্সিপাল জহিরুল
ইসলাম চৌধুরীসহ অন্যান্যরা কবর জিয়ারতে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগষ্ট
কুমিল্লার কোটবাড়িতে মাসুম মিয়া শহীদ হন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...