প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Oct 2025, 12:56 AM
কুমিল্লায় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু
অশোক বড়ুয়া
কুমিল্লা সিটি কর্পোরেশনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম যথাযথভাবে শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ৪৫টি ইপিআই টিকাদান কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ১ লাখ ২২ হাজার ৫৫ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
গতকাল ১২ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ১৮ দিনব্যাপী এ টিকাদান কর্মসূচি চলবে। কর্মসূচির প্রথম ১০ দিন প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়গামী শিশুদের এবং পরবর্তী ৮ দিন কমিউনিটি পর্যায়ের শিশুদের টিকা প্রদান করা হবে।
কুমিল্লা জিলা স্কুলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহ আলম। জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল, মেডিকেল অফিসার চন্দনা রানী দেবনাথ, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও তত্ত্বাবধায়ক নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, সিনিয়র টেকনোলজিস্ট মোঃ জহিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ ইউসুফ এবং প্রশাসনিক কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...