প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 25 Oct 2025, 8:51 PM
মেসির জোড়া গোলে ন্যাশভিলের বিপক্ষে জয় পেলো মায়ামি
লিওনেল মেসির জোড়া গোলে ন্যাশভিল এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে এমএলএস কাপের প্রথম রাউন্ডের প্লে-অফ সিরিজে দারুণ সূচনা করেছে ইন্টার মায়ামি। এদিন মেসির পাশাপাশি গোল করেন তাদেও আলেন্দে। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মায়ামি। আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি নিয়মিত মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি হিসেবে পান গোল্ডেন বুট। পুরস্কার পাওয়ার পর মাঠে নেমেই যেন প্রমাণ করেন কেন তিনি এই স্বীকৃতির যোগ্য-১৯তম মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে ডাইভিং হেডে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ৬২তম মিনিটে ইয়ান ফ্রের পাস থেকে আলেন্দের হেডে গোল করে মায়ামিকে ২-০ তে এগিয়ে নেন। ইনজুরি টাইমের নবম মিনিটে ন্যাশভিল গোলরক্ষক জো উইলিস জর্দি আলবার বাম দিকের ক্রস ঠেকাতে ব্যর্থ হলে মেসি ফাঁকা পোস্টে বল জালে জড়িয়ে জয় নিশ্চিত করেন। স্টপেজ টাইমের একাদশ মিনিটে হ্যানি মুকতার গোল করলেও সেটি সান্ত্বনাসূচক হয়েই ছিল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিখোঁজ নাটক ফাঁস! উদ্ধারের পরই শিবির নেতার বিরুদ্ধে নারী-শিশ...
কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজের একদিন পর লাকসাম থেকে উদ্ধার হওয়া জিসান মিয়া প্রধান (২৮) নামে শিবিরের...
চৌদ্দগ্রামে সিএনজি চালক হৃদয় হত্যার আসামীদের গ্রেফতারের দা...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে চাঞ্চল্যকর সিএনজি অটোরিকশা চালক মোঃ হৃদয়(২৪)হ...
পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়াই আমাদের দায়িত্ব...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, সমা...
কুমেক হাসপাতালে রোগীদের সেবার মানোন্নয়ন গুরুত্বারোপ করলেন কৃ...
আয়েশা আক্তার।। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম গুরুত্বপূর্ণ সভা ...
সদর দক্ষিণ নোয়াপাড়ায় পলো দিয়ে মাছ ধরার উৎসব
আয়েশা আক্তার।। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়ায় অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম অনু...
বার্ডের তত্ত্বাবধানে ৪০ কোটি টাকার কৃষি প্রযুক্তি সম্প্রসারণ...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৩ জুন: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার...