প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Nov 2025, 12:05 AM
মনিরুল হক চৌধুরীর আবেদনে নিমসারে সাবরেজিস্ট্রি অফিস অনুমোদন
নিজস্ব প্রতিকেদক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে অবশেষে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় সাবরেজিস্ট্রি অফিস (ক্যাম্প অফিস) স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। গত ৩০ অক্টোবর ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাসান মাহমুদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনুমোদন প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার গোমতী নদীর দক্ষিণাঞ্চলের চারটি ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি সেবায় বঞ্চিত হয়ে আসছে। বিশেষ করে সাবরেজিস্ট্রি অফিসের কাজ সারতে তাদের উপজেলা সদর পর্যন্ত যেতে হয়, যা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অঞ্চলের মানুষ বহুদিন ধরে একটি পৃথক উপজেলা ও সাবরেজিস্ট্রি অফিস স্থাপনের দাবি জানিয়ে আসছে।
‘ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির’ ব্যানারে স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে আন্দোলন করে আসছিলেন। পরে তারা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে গত ২ জানুয়ারি মন্ত্রণালয়ে আবেদন করেন। দীর্ঘ যাচাই-বাছাই শেষে অবশেষে মন্ত্রণালয় নিমসার এলাকায় পৃথক সাবরেজিস্ট্রি অফিস স্থাপনের অনুমোদন দেয়। এই সিদ্ধান্তে গোমতীর দক্ষিণাঞ্চলে দেখা দিয়েছে আনন্দের বন্যা। এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মনিরুল হক চৌধুরীর প্রতি।
ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির যুগ্ম সদস্য সচিব সাংবাদিক আবু মুছা বলেন, সাবরেজিস্ট্রি অফিস আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। অবশেষে তা বাস্তবায়িত হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। মনিরুল হক চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের বহুদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। এতে এ অঞ্চলের মানুষের ভোগান্তি অনেকাংশে দূর হবে।
ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মুনতাকিম আহমেদ বলেন, সাবরেজিস্ট্রি অফিস আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। অবশেষে তা বাস্তবায়িত হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। মনিরুল হক চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের বহুদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। এতে এ অঞ্চলের মানুষের ভোগান্তি অনেকাংশে দূর হবে।
মনিরুল হক চৌধুরী বলেন, ওই উপজেলা আমার নির্বাচনী এলাকা নয়, কিন্তু মানুষ তাদের দাবি নিয়ে আমার কাছে এসেছে। আমি সবসময় মানুষের জন্য কাজ করতে ভালোবাসি। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছি এবং নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ করেছি। অবশেষে অনুমোদন পাওয়া গেছে, এটাই সবচেয়ে বড় আনন্দ। জনগণের কল্যাণে কাজ করতে পারলেই আমি তৃপ্তি পাই। ভবিষ্যতেও কুমিল্লা-৬ আসন তথা পুরো কুমিল্লার উন্নয়নে কাজ করে যেতে চাই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. ফারুক হো...
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...