প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Dec 2025, 11:05 PM
চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের ৪৫ বছর পূর্তিতে মিলনমেলা
সোহেল রানা, চান্দিনা
কুমিল্লার চান্দিনায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের ৪৫ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজটির বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।
রবিবার (২১ ডিসেম্বর) সকালে কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন সহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত চান্দিনা উপজেলার প্রথম মহাবিদ্যালয়টির অনুষ্ঠানে দুই সহস্রাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশ নেয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন কলেজ প্রতিষ্ঠাতা সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মনমুগ্ধকর গাণ পরিবেশ করেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের কন্ঠ শিল্পীরা।
কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি সুলতান মঈন আহমেদ রবিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন আজীবন দাতা সদস্য মমতাজ আহমেদ। স্বাগত বক্তৃতা করেন অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া।
সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া’র সঞ্চালনায় স্মৃতিচারণ করে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. সফিউল আলম মিলন, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ এর সাবেক অধ্যক্ষ মো. আবুল কাশেম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরিচালক আফরোজা তানজিন লিজা, কৃষি অফিসার কাজী আনোয়ার হোসেন, উত্তরা ব্যাংকের ডিজিএম সারওয়ার আলম, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ এর সহযোগী অধ্যাপক শামসুন নাহার, বিসিএস প্রশাসন ক্যাডার এমদাদুল হক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ইঞ্জি. জাহিদ হাসান, জাকির হোসেন, জালাল উদ্দিন প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ
কানাডা থেকে দেলোয়ার জাহিদের সঞ্চালনায় স্মরণ সভা:অধ্যাপক আব্দুল ওহাবকে তৃণমূল সাংবাদিকতার একজন নিবেদি...
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...