প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jan 2026, 12:19 AM
ধানের শীষের পক্ষে ভোট চাইলেন ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া জাতীয়তাবাদী ফোরাম
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিমের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া জাতীয়তাবাদী ফোরাম। শুক্রবার (৯ জানুয়ারি) দিনব্যাপী বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সংগঠনের নেতারা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম পৌঁছে দেন। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া কামনা করেন।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বুড়িচংুব্রাহ্মণপাড়া জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, সাইফুল ইসলাম চৌধুরী, জিলানী সরকার, কায়কোবাদ, আল আমিন সরকার, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আমির হোসেন, আবুল আলা আমিন, গিয়াস উদ্দিন, আল আমিন, মহিউদ্দিন ও জসিম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও জোরদার হবে বলে তারা আশাবাদী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...