প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jan 2026, 12:19 AM
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা উত্তর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে সন্ত্রাসী কর্তৃক গুলি চালিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১নং যুগ্ম—আহ্বায়ক তোফায়েল আহমেদ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল, ২নং যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, যুগ্ম আহ্বায়ক তারেক আজিম ভুইয়া রাজন, আদর্শ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আখতারুজ্জামান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তোফায়েল করিম তপু।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল ইসলাম রাশেদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য দীপ্ত রায়সহ ইউসুফ, শরিফুল ইসলাম শরীফ, সাদ্দাম, নিয়াজ আহমেদ জনি, শিপন, জাবেদ, মাইনুদ্দিন, সজীব, হাসান, পলাশ, আব্দুস সোবহান বুলু, সালাউদ্দিন, লিমন, শিমুল, শামীম, কাউসার, সাকিব, রাজিব, জালাল, ইব্রাহিম, মাছুম, মালেক, শামীম মোল্লাসহ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। বিক্ষোভ মিছিলে বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
সোহেল রানাকুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাফেজ মো. মনির হোসেন (৩২) ন...
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি বা...
কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর...
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট)...
দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি...
কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্র...