প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jan 2026, 10:32 AM
মুরাদনগরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি ও আসবাবপত্র ভাংচুর
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে যুক্তরাজ্য প্রবাসীর বসতঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি ও আসবাবপত্র ভাংচুরের ঘটনা ঘটেছে। চোরেরা ঘরে প্রবেশ করে মূল্যবান ও প্রয়োজনীয় মালামাল লুট করে নিয়ে গেছে এবং কয়েক লক্ষ টাকার আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করে গেছে।
শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী আব্দুল লতিফের বসতঘরে এ চুরির ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে বাড়িটি তালাবদ্ধ থাকায় চোরেরা সুযোগ নিয়ে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
প্রবাসী আব্দুল লতিফের ছেলে মোঃ ফাহিম জানান, লেখাপড়ার সুবাদে তিনি ঢাকায় বসবাস করেন এবং তার বাবা-মা ও বোন যুক্তরাজ্যে অবস্থান করায় বাড়িটি বেশিরভাগ সময়ই খালি থাকে। শনিবার সকালে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে এসে তিনি দেখতে পান ঘরের দরজার তালা ভাঙা এবং ভেতরে থাকা একটি ফ্রিজ, গ্যাসের চুলা, সিসি ক্যামেরার ডিভিআর মেশিন, পানির মোটর, ওয়াইফাই রাউটারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে এবং কয়েক লক্ষ টাকার আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করে গেছে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল কাদের বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” এদিকে, এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী পুরনো সেতু, কবে চালু অনিশ্চিত
মাহফুজ নান্টু,কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পু...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ...
আয়েশা আক্তার।।‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না...
আওয়ামী লীগের রাজনীতিতে কেউ অফ বা অনলাইনে সক্রিয় হলেই ব্যবস্থ...
নিজস্ব প্রতিবেদকনিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্...
কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কু...
নিজস্ব প্রতিবেদকনগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী) দুধ বাজ...
এইচএসসি ফল বিপর্যয়, চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা চাঁদপুরের&n...
মাদকমুক্ত সমাজ ও আধুনিক মোকাম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়া...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের হাতিয়ার নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, জনক...