প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jan 2026, 10:34 AM
হাদি হত্যার বিচারের দাবিতে মুরাদনগরে বিক্ষোভ মিছিল
মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র-জনতা। রবিবার (১১ জানুয়ারী) বিকালে মুরাদনগর ডি.আর হাই স্কুল মাঠ থেকে বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার নিয়ে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্ত্বরে এসে বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভ মিছিলে ছাত্র-জনতা ‘তুমি কে আমি কে, হাদী হাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘হাদি ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দালালী না আজাদী, আজাদী আজাদী’ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
ছাত্র-জনতার পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাঈজিদ সরকার রুদ্র, জানে আলম, ইমরান সরকার প্রমূখ। এ সময় বক্তারা বলেন, হাদী ভাইয়ের মৃত্যুতে আমাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। হাদী ভাইয়ের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে নয়তো সংশ্লিষ্টদের পদত্যাগ করতে হবে। তারা বলেন, ভারতীয় আধিপত্য মোকাবিলায় হাদীর মতো আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। হাদী ভাই প্রমাণ করে দিলো কিভাবে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে হয়। অন্যায়, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। আমরা আর কোন হাদীকে হারাতে চাইনা। এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার করতে হবে। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের এমন কর্মসূচি ধারাবাহিকভাবে চলতেই থাকবে। শুধু তাই নয়, কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারীও দেন আন্দোলনকারী ছাত্র-জনতা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, তাওহীদ আহমেদ তুহিন, তামীম, নেয়ামুল হাসান শিহাব, আশিক আহমেদ, মেরাজ হোসেন মাহি, নাঈম সরকার, সাজ্জাদ খান শান্ত, রাজু আহমেদসহ অসংখ্য ছাত্র-জনতা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...