প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 14 Jan 2026, 10:50 PM
ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিলে ‘কঠোর ব্যবস্থার’ হুঁশিয়ারি ট্রাম্পের
এফএনএস বিদেশ
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর চলমান দমন-পীড়ন ও মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতির বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে, তবে যুক্তরাষ্ট্র ‘খুব কঠোর ব্যবস্থা’ গ্রহণ করবে। খবর বিবিসির। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা যদি ফাঁসি দেয়, তবে এমন কিছু ঘটবে যা কেউ কল্পনাও করেনি। আমরা অত্যন্ত কঠোর ব্যবস্থা নেব।’ ট্রাম্প ইতোমধ্যে ইরানের ওপর চাপ বাড়াতে সামরিক বিকল্পের পাশাপাশি ইরানের সঙ্গে বাণিজ্য করা যেকোনো দেশের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এছাড়া, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি ইরানি কর্মকর্তাদের এই হত্যাকাণ্ডের জন্য ‘বড় মূল্য’ দিতে হবে বলে সতর্ক করেছেন। মানবাধিকার সংস্থা ‘এইচআরএএনএ’ জানিয়েছে, দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে এখন পর্যন্ত দুই হাজার ৪০৩ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন, যার মধ্যে ১২ জন শিশু রয়েছে। এছাড়া প্রায় ১৮ হাজার ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হেনগাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ২৬ বছর বয়সী এরফান সোলতানি নামক এক যুবককে মাত্র দুই দিনের বিচার প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা গতকাল বুধবার কার্যকর হওয়ার কথা। সংস্থাটি একে ‘ভয় ছড়ানোর কৌশল’ হিসেবে অভিহিত করেছে। তেহরানের কাহরিজাক ফরেনসিক সেন্টারের ফুটেজে অন্তত ১৮০টি কাফন পরা মরদেহ স্তূপ করে রাখতে দেখা গেছে। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালগুলো এখন যুদ্ধক্ষেত্রের মতো। পর্যাপ্ত রক্ত ও চিকিৎসার সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে সেবা। দেশটির ১৮০টি শহরে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর বর্তমান ধর্মীয় প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই জানিয়েছেন, বিক্ষোভকারীদের ‘কঠোরভাবে’ মোকাবিলা করা হবে। কিছু বিক্ষোভকারীর বিরুদ্ধে ‘ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতা’র অভিযোগ আনা হয়েছে, যার শাস্তি মৃত্যুদণ্ড। অন্যদিকে, ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরান সরকার বলেছে, যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করার নিন্দা জানিয়ে বলেন, দ্রুত বিচারের নামে মৃত্যুদণ্ড কার্যকর করা অত্যন্ত উদ্বেগজনক। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় ইরানের প্রকৃত পরিস্থিতি বিশ্ববাসীর কাছে পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...