প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jan 2026, 10:03 AM
বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, আহত দুইজন
বুড়িচং প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম এলাকায় সড়কে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত এবং গুরুতর আহত হয়েছে ২ জন। গতকাল ১৪ জানুয়ারি বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সালদা সড়ক দিয়ে দক্ষিণ গ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-সালদা সড়ক দিয়ে একটি সিএনজি শংকুচাইল থেকে ছেড়ে কুমিল্লার দিকে যাওয়ার পথে দক্ষিণগ্রাম এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে সিএনজি চালক মারা যায় ও মোটরসাইকেলের চালকসহ দুইজন গুরুতর আহত হয়। তারা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত চালকের নাম মো. আনোয়ার হোসেন উরফে কালা মিয়া (৪৫)। সে কুমিল্লা সদরের আমড়তলী উত্তরপাড়া মৃত. জাহের মিয়ার ছেলে।ঘটনাস্থলে বুড়িচং থানার এসআই জয়নুল ও সঙ্গীয় ফোর্স মরদেহ ও সিএনজি, মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সিএনজি চালক মোজাম্মেল জানায়, এই সড়কে প্রতিদিন একটি না একটি দুর্ঘটনা হয়ে থাকে শুধু বেপরোয়া মোটরসাইকেলের চালকদের কারণে। সিএনজি চালক কালা মিয়া একজন ভালো লোক ছিলেন। নিহত চালকের বোন জামাই রফিকুল ইসলাম জানায়, কালা মিয়া একজন দরিদ্র লোক ছিলেন এবং তার উপার্জনে পরিবার চলত। এ বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লউৎফুর রহমান জানায়,দক্ষিণগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত হয়েছে,লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফত...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আসিফ নামে এক ব্যক্তিকে...
চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লা শহরতলীর এলাকার পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯ শ...
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়...
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ...
ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামে বসতঘরের পাশে বাঁশঝাড়ের ন...
দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষর...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরও একট...
বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়ুচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শ্রীমন্তপুর এম এ ছাত...