প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jan 2026, 10:04 AM
ঋণ পরিশোধ করেছেন মঞ্জুরুল মুন্সী মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
মোঃ আক্তার হোসেন
ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী ও চারবারের সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর আট সপ্তাহের স্থগিতাদেশ চলমান রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে হাইকোর্টে আগে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন।
বুধবার (১৪ জানুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন। এর আগে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। ব্যারিস্টার বিভূতি তরফদার জানান, খেলাপি ঋণের তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ছিল। পরবর্তীতে এটাকে চ্যালেঞ্জ হাইকোর্টে তিনি মামলা করেছিলেন।
গত ৮ ডিসেম্বর হাইকোর্ট বিভাগ তালিকার ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন। তার বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক ৫ জানুয়ারি আপিল বিভাগে আবেদন করে। আট জানুয়ারি ৮ সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এরপর আবেদনকারী (মঞ্জুরুল আহসান মুন্সী) গতকাল নিয়ম অনুসারে খেলাপি ঋণের তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য যে পরিমাণ ঋণ পরিশোধ করার কথা (প্রায় দেড়কোটি টাকা) সেটি প্রিমিয়ার ব্যাংকে পরিশোধ করেছেন।
এখন প্রিমিয়ার ব্যাংকের খেলাপির তালিকায় তিনি নেই। এর ধারাবাহিকতায় চেম্বার আদালতের স্টে তুলে দেওয়ার জন্য আবেদন করেন তিনি। আদালত শুনানি শেষে স্টে কন্টিনিউ রেখে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্ট বিভাগে রুল নিষ্পত্তি করতে বলেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো
ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদো গড়লেন আরেকটি বিশ^ রেকর্ড| ২০০২-০...
কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি
‘সুলিভান ব্রাদার্স’ বাংলাদেশ ফুটবলে পরিচিত নাম| লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী...
ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল
বিশ^কাপ ফাইনালের পর মাঠে মারামারির ঘটনায় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার তিন ফুটবলার| পাশাপাশি ইংল্...
দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’
অস্ট্রেলিয়ান গণমাধ্যমের চোখে ‘মিনোজ’ বাংলাদেশ| এই তকমা তাদের মন থেকে মুছে দিতে সময় লাগেনি| ডারউইনে র...
ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের
ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের বিপক্ষে নাস্তানাবুদ ছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা| নেতৃত্বে ছিলেন হাস...
শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
৬৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছে, এটা অ¯^ীকার করার উপায় নেই| নিজেদের টেস্ট ইতিহ...