প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jan 2026, 12:13 AM
রূপসী বাংলা সম্পাদক হাসিনা ওহাবের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
অশোক বড়ুয়া
দৈনিক রূপসী বাংলা পত্রিকার সম্পাদক, সাবেক পৌর কমিশনার ও বিশিষ্ট শিক্ষাবিদ হাসিনা ওহাবের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন— জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নূরে আলম ভূঁইয়া, জেলা বিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. আতাউর রহমান জসিম, হার্ট কেয়ার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. তৃপ্তীষ চন্দ্র ঘোষ, সাবেক সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, নাটাবের সাবেক সাধারণ সম্পাদক ডা. গোলাম শাহজাহান, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, সাংস্কৃতিক সংগঠক শাহজাহান চৌধুরী, উদীচীর সভাপতি শেখ ফরিদ আহমেদ, সচেতন নাগরিক পরিষদের সভাপতি ডা. শাহ মো. সেলিম, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মমিন, আদর্শ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নাইমুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. আনোয়ার হোসেন।
এছাড়াও শোক জানান সাংবাদিক আব্দুর রহমান, সাংবাদিক গোলাম কিবরিয়া, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, সাংবাদিক হুমায়ুন কবীর রনি, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক কাজী সোনিয়া রহমান, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট আহমদ তাইফুর আলম, সাধারণ সম্পাদক ডা. এ কে এম আব্দুস সেলিম, পেইজের নির্বাহী পরিচালক মো. ইউনুস, সৃষ্টি’র নির্বাহী পরিচালক সালমা আক্তারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দৈনিক রূপসী বাংলা পত্রিকার সম্পাদক হাসিনা ওহাব গত ২৫ জানুয়ারি ভোরে বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর নগরীর কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় আগামী ৩০ জানুয়ারি শুক্রবার নগরীর পশ্চিম বাগিচাঁগাঁওস্থ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ,...
নেপাল এবং তিব্বতের সীমান্তে আকস্মিক বন্যা কারণে বন্ধ হয়েছে ছোছেন খোলা এবং পুরেপু সাংপো নদীর গতিপথ। আ...
হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
দেশের ৬৪ জেলার প্রশাসন, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন...
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...