প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jan 2026, 12:14 AM
রিট খারিজ, কায়কোবাদের প্রার্থীতা বহাল রেখেছে হাইকোর্ট
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থীতা বহাল রেখেছে হাইকোর্ট। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ সোহেলের দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার আদালত রীট আবেদনটি প্রাথমিক শুনানিতেই খারিজ করে দেন।
আদালত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট আপিলটি আইনগত ও প্রক্রিয়াগত দিক থেকে গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে আদালত মত দেন। ফলে বিস্তারিত শুনানিতে না গিয়ে আবেদনটি সরাসরি খারিজ করা হয়। মামলাটি নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে দায়ের করা হয়েছিল। তবে আদালত মনে করেন, আপিলে উত্থাপিত অভিযোগগুলো প্রাথমিকভাবে আদালতের হস্তক্ষেপের মতো পর্যাপ্ত ভিত্তি তৈরি করতে পারেনি।
উল্লেখ্য, ইতিপূর্বে কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনেও আপিল করেছিলেন জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল। তার আপিল নামঞ্জুর করে কায়কোবাদের মনোনয়ন বহাল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে এই রিট দায়ের করেছিলেন জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১২ কোটি টাকা ঋণের বোঝা কেটিসিসির মাথায়
আয়েশা আক্তার১২ কোটি টাকার বেশি ঋণের বোঝা, বেদখল সম্পত্তি, বিপুল বকেয়া এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনা—এম...
কুমিল্লায় আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত
কুমিল্লা জেলা সংবাদদাতাবিগত বছরের চেয়ে এবার কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আনন্দঘন পরিব...
সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়...
মহিউদ্দিন আকাশসৌদি আরবে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্...
পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি র...
আবুল কালাম আজাদসনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ...
দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে -...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ...
বুুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষ...
কাজী খোরশেদ আলমশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার...